News Flash

  • Home
  • Uncategorized
  • ছামনুতে নিজ ঘরে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ উপজাতি যুবক, চাঞ্চল্য
Image

ছামনুতে নিজ ঘরে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ উপজাতি যুবক, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ নিজ ঘরে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ উপজাতি যুবক৷ চাঞ্চল্যের ঘটনাটি ঘটে ছামনু থানাধিন থালছড়া এলাকায়৷ বৃহস্পতিবার রাতে দুষৃকতীকারীরা ঘরের বাইরে থেকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়৷ আহত যুবকের নাম জখেনজয় ত্রিপুরা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যুবককে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ও চিকিৎসকরা জিবি রেফার করেছেন৷ গুরুতর জখম অবস্থায় জিবি তে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যুবক৷ পুলিশ তদন্ত শুরু করলেও এখনো কোন ক্লু বের করতে পারেনি এই ঘটন আর নেপথ্যে কি গোপন রহস্য রয়েছে৷ পেশায় জুমচাষী রবিমোহন ত্রিপুরার ছেলে যখেনজয়কে রাতের অন্ধকারে কারা খুনের চেষ্টা চালায়৷ পূর্বের কোন শত্রুতা থেকে এই নাশকতা হতে পারে প্রাথমিক অনুমান পুলিশের৷ উপজাতি অধ্যুষিত জনবহুল এলাকায় রাতের অন্ধকারে বাড়ি ঢুকে গুলি করে কিভাবে গা ঢাকা দিয়েছে দুষৃকতীকারীরা৷ ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও রহস্য এখনো তিমিরেই৷ ভোটের মুখে পাহাড়ে গুলিবাজদের হানায় যুবক জখমে টানটান উত্তেজনা বিরাজ করছে কালছড়া এলাকায়৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top