News Flash

  • Home
  • Uncategorized
  • টাইগার জঙ্গীদের প্রাক্তন সুপ্রিমো রণজিৎ দেববর্মা জেলা হেপাজতে
Image

টাইগার জঙ্গীদের প্রাক্তন সুপ্রিমো রণজিৎ দেববর্মা জেলা হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ দেশদ্রোহি মন্তব্য করার অভিযোগে গত ১১ই নভেম্বর প্রাক্তন এটিটিএফ-এর সুপ্রিমো রণজীৎ দেববর্মাকে গ্রেফতার করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ২ দফায় খোয়াইয়ের এসডিজেএম আদালতের বিচারক রুমাংশু শেখর ভট্টাচার্য এটিটিএফ সুপ্রিমো রণজীৎ দেববর্মাকে পুলিশ রিমান্ড দিয়েছিল৷ আজ দুপুরে এটিটিএফ সুপ্রিমো রণজীৎ দেববর্মাকে খোয়াইয়ের এসডিজেএম আদালতে পুনরায় তোলা হলে এসডিজেএম আদালতের বিচারক রুমাংশু শেখর ভট্টাচার্য তাকে আগামি ৩০ নভেম্বর অর্থাৎ চৌদ্দ দিনের জেল হাজতে পাঠান৷ এই মামলার তদন্তকারি অফিসার তদন্তের স্বার্থে জেল হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে৷ এদিকে রণজীৎ দেববর্মাকে আদালত থেকে বের করে নিয়ে যাবার সময় তিনি সাংবাদিকদের জানান যে তিন দিনের পুলিশ রিমান্ডে তাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি৷ শুধু থানায় বসিয়ে রাখা হয়েছে৷ প্রসঙ্গত, সম্প্রতি রণজিৎ দেববর্মা দুস্কিতে একটি সভায় দেশ বিরোধী মন্তব্য করেছেন বলে তার বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছিল৷ সেই প্রেক্ষিতে পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top