News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে পাচারের জন্য রাখা বাইক উদ্ধার কলমচৌড়ায়
Image

বাংলাদেশে পাচারের জন্য রাখা বাইক উদ্ধার কলমচৌড়ায়

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৭ নভেম্বর৷৷ আবারও বাইক উদ্ধারে বড় ধরণের সাফল্য দেখালেন কলমচৌড়া থানার ওসি কৃষ্ণধন সরকার৷ রাজ্যের রাজধানী আগরতলা প্রতিদিনই বাইক চুরি হয়৷ কিন্তু উদ্ধার করতে দেখা যাচ্ছেনা পুলিশ কর্তাদের৷ আর প্রত্যন্ত গ্রাম অঞ্চলের পুলিশবাবুরা দিনরাত পরিশ্রম করে সাধারণ মানুষের শান্তি দেওয়ার চেষ্টা করে৷ এমনটাই নজির দেখালেন কলমচৌড়া থানার ওসি কৃষ্ণধন সরকার৷ উনি বার বার চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধারে সাফল্য অর্জন করছেন৷ এলাকার শান্তি রক্ষায় তিনি জনগণের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে কাজ করছেন৷ দুদিন আগে আগরতলার মিলন সংঘ এলাকা থেকে সঞ্জিব পালের গ্যারেজ ভেঙ্গে টিআর-০১-এএ-৭০০৯ এবং টিআর-০১-এম-৮৬০৩ নম্বরের বাইক চুরি করে চোরের দল৷ এবিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে যার নম্বর ৪০/২৭৷ কয়েকদিন আগেই পূর্ব ও পশ্চিম থানা এলাকা থেকে বাইক চুরি হয়েছে৷ ট্রাফিক পুলিশ অফিসার দীপু দেববর্মার বাইকখানা চুরি হয়েছে৷
আজ কলমচৌড়া থানার রহিমপুরের জঙ্গল থেকে গোপন খবরের ভিত্তিতে দুটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ সাধারণ মানুষ বক্সনগর এলাকায় পুলিশের প্রতি আস্থা বেড়ে চলেছে৷ সীমান্ত রক্ষীদের ব্যবহার খারাপ করায় আস্থা হারাচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top