News Flash

  • Home
  • Uncategorized
  • বিবাহ বিচ্ছেদের কাগজে সই চাই, মোবাইল চড়ে বসলেন চিকিত্সক
Image

বিবাহ বিচ্ছেদের কাগজে সই চাই, মোবাইল চড়ে বসলেন চিকিত্সক

হায়দরাবাদ, ১৭ নভেম্বর (হি.স.): স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জেরে মোবাইল টাওয়ারের মাথায় উঠে আত্মহত্যার হুমকি দিলেন অজয় কুমার নামে এক ডাক্তার। ওই ডাক্তারের নাম অজয় কুমার। মোবাইল টাওয়ারের মাথায় উঠে অজয় কুমার টাওয়ার থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন। শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের কাগজে সই করেন অজয় কুমারের স্ত্রী |
জানা যাচ্ছে, পেশায় চিকিত্সক অজয় কুমারের বিয়ে হয়েছে সাত বছর আগে। তাঁর এক সন্তানও রয়েছে। অজয় কুমারের স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ দায়ের করেন। পরে সেই অভিযোগ প্রত্যাহারও করে নেন। পরে অবশ্য সেই অভিযোগ প্রত্যাহারও করে নেন তিনি। আর সেই কারণেই নাকি এবার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ দাবি করে ওই কীর্তি করেন তেলেঙ্গানার বাসিন্দা। এই অবস্থায় মোবাইল টাওয়ারের মাথায় উঠে আত্মহত্যার হুমকি দেন ওই চিকিতসক।
জানা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে ঘর করতে চান না ওই চিকিতসক। কিন্তু, বিচ্ছেদের জন্য স্ত্রী যদি রাজি না হন, সেই ভয়েই মোবাইল টাওয়ারের মাথায় উঠে বসলেন অজয় কুমার নামে এক ব্যক্তি। এবং, সেখান থেকেই ঘোষণা করলেন, স্ত্রী যদি বিচ্ছেদে রাজি না হন, তাহলে সেখান থেমে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করবেন। অজয় কুমারের মোবাইল টাওয়ারে চড়ে বসার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ । এরপর পুলিশকে দেখে একটি চিরকুট উপর থেকে ফেলে দেন ওই ব্যক্তি। কিন্তু, কোনও কিছুতেই কাজ হয়নি। আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দেয় পুলিশ । তারপরই মোবাইল টাওয়ার থেকে নেমে পড়েন ওই ব্যক্তি এবং পুলিশের সামনেই বিবাহ বিচ্ছেদের কাগজে সই করেন অজয় কুমারের স্ত্রী।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top