News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি আমদানি মামলা, মাদ্রাজ হাইকোর্টের রায়ে অস্বস্তিতে নটরাজন সহ
Image

গাড়ি আমদানি মামলা, মাদ্রাজ হাইকোর্টের রায়ে অস্বস্তিতে নটরাজন সহ

চেন্নাই, ১৭ নভেম্বর (হি.স.): মাদ্রাজ হাইকোর্টের রায়ে প্রবল অস্বস্তিতে পড়লেন ভি কে শশিকলার স্বামী এম নটরাজন সহ ৪ জন| ২৩ বছরের পুরনো গাড়ি আমদানি মামলায় দুই বছরের কারাদণ্ড হল ভি কে শশিকলার স্বামী এম নটরাজন এবং আরও তিন জনের বিরুদ্ধে| শুক্রবার এই সাজা ঘোষণা করেছে মাদ্রাজ হাইকোর্ট| ২০১০ সালে সিবিআই কর্তৃক দায়ের হওয়া ষড়যন্ত্র, জালিয়াতি, প্রতারণা এবং কর ফাঁকি মামলায় সিবিআইয়ের বিশেষ আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছিল| কিন্তু, গত ৭ বছর ধরে হাইকোর্টে ঝুলছে সেই মামলা| এই মামলার পাঁচ অভিযুক্ত হল, নটরাজন, শশীকলার ভাইপো বাসকরণ, বালাকৃষ্ণণ (ব্যবসায়ী), তাঁর ছেলে যোগেশ এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের অভিরামপুরম ম্যানেজার সুজারিথা সুন্দরাজন| প্রসঙ্গত, ২০১০ সালের পলাতক ছিলেন বালাকৃষ্ণন, তাই বাকি ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল|
১৯৯৪ সালের ৬ সেপ্টেম্বর ব্রিটেন থেকে টোয়োটা লেক্সাস গাড়ি আমদানি সংক্রান্ত মামলা এটি| গাড়িটি ১৯৯৩ সালের মডেল ব্যবহৃত গাড়ি হিসেবে দেখানো হয়েছিল| কিন্তু, কাস্টমস ডিপার্টমেন্ট-এর তদন্তে দেখা গিয়েছে, গাড়িটি ১৯৯৪ সালের নতুন মডেল ছিল| এরপরই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং বিশেষ সিবিআই আদালতে মামলা দায়ের হয়| এছাড়াও ফরেন এক্সচেঞ্চ রেগুলেশন অ্যাক্ট (এফএআরএ) ১৯৭৩ এবং ফরেন এক্সচেঞ্চ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ১৯৯৯-এর অধীনে মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট| পরে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৯৮ এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)|
প্রসঙ্গত, পূর্বে নটরাজনের বিরুদ্ধে ১৪৩০ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ আনে আয়কর দফতর| চলতি সপ্তাহে দুর্নীতির অভিযোগে কারাবন্দি এআইএডিএমকে নেত্রী শশিকলা, তাঁর আত্মীয় ও বাণিজ্যক্ষেত্রে সঙ্গীদের বাড়িতে নাগাড়ে ৫ দিন তল্লাশি চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়া যায় বলে জানা গিয়েছে| ওই অভিযানে মোট ১৮৭টি ঠিকানায় হানা দেন ১৮০০ জন আয়কর আধিকারিক|
তল্লাশি চালানো হয় তাঞ্জাভুরে নটরাজনের বাড়ি, কোডানাদ চা বাগান, জ্যাজ সিমেনাস, মিডাস ডিস্টিলারিস, সারদা পেপার অ্যান্ড বোর্ডস, সেন্থিল গ্রুপ অফ কোম্পানিস, কোয়েমবাত্তুরের নীলগিরি ফার্ণিচার, জয়া টিভি, নামাধু এমজিআর-এর দফতর সহ অন্যান্যা জায়গায়|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top