News Flash

  • Home
  • Uncategorized
  • পরিচালক সুজয় ঘোষের পর এবার ইস্তফা দিলেন চিত্রনাট্যকার অপূর্বা আসরানি
Image

পরিচালক সুজয় ঘোষের পর এবার ইস্তফা দিলেন চিত্রনাট্যকার অপূর্বা আসরানি

মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.): অপমানিত বোধ করে ইফির চেয়ারপার্সনের পদ থেকে আগেই ইস্তফা দিয়েছিলেন চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষ। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে ইফির জুরি সদস্যের পদ থেকে ইস্তফা দিলেন চিত্রনাট্যকার অপূর্বা আসরানি।
নিজের ইস্তফা প্রসঙ্গে বলতে গিয়ে আসরানি বলেন, তাঁর বিবেক তাঁকে গোয়ায় আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে চলা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে অংশ নিতে বাধা দিচ্ছে। যেকারণে সুজয় ঘোষ পদত্যাগ করেছেন, সেই একই কারণেই তিনিও তাঁর পথই অনুসরণ করলেন। তাঁর বক্তব্য, বিভিন্ন ছবির মাধ্যমে নানা সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় আমজনতার নজরে আসে। কিন্তু সেই সমস্ত ছবি যখন তাঁদের সঙ্গে আলোচনা না করেই বাদ দিয়ে দেওয়া হয়, তখন কোথাও তাঁদের মনে হয় তাঁরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। সেই জন্যে চলচ্চিত্রের এই উৎসবের যজ্ঞে সামিল হওয়ার তেমন আর কোনও আগ্রহ তাঁর নেই।
প্রসঙ্গত, ৪৮ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৩ সদস্যের জুরি বোর্ড দ্বারা মনোনীত হওয়ার পরও কারও কোনও মতামত না নিয়ে মালয়লাম ছবি ‘এস. দূর্গা’ এবং মরাঠি ছবি ‘নিউড’ সিনেমার তালিকা থেকে বাদ যায়। অথচ গত সেপ্টেম্বরে কোন কোন ছবি উৎসবে দেখানো হবে, তার তালিকা তৈরি করে মন্ত্রকে পাঠানো হয়েছিল। কিন্তু শেষমুহূর্তে কোনও আলোচনা ছাড়াই, কাউকে না জানিয়ে তালিকা পরিবর্তন করে দেওয়া হয়। গতকালই এস.দূর্গার পরিচালক সনল কুমার শশীধরণ কেরল হাইকোর্টে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং ইফির বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top