রামেশ্বরম (তামিলনাড়ু), ১৬ নভেম্বর (হি.স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা টেরিটোরিয়ালে মাছ ধরার অপরাধে তামিলনাড়ুর বাসিন্দা ১০ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| ধৃত মত্স্যজীবীরা তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার আক্কারাপেট্টাই-এর বাসিন্দা| গ্রেফতারের পাশাপাশি ধৃত মত্স্যজীবীদের ব্যবহৃত মাছ ধরার ট্রলারও আটক করা হয়েছে| অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিসারিশ গঙ্গাধরণ জানিয়েছেন, শ্রীলঙ্কা উপকূল বরাবর নেদুনথেভুর কাছে মাছ ধরার অপরাধে গ্রেফতার করা হয়েছে ১০ জন তামিল মত্স্যজীবীকে| পাশাপাশি আটক করা হয়েছে মত্স্যজীবীদের মাছ ধরার ট্রলারও| গ্রেফতার করার পর তামিল মত্স্যজীবীদের উত্তর শ্রীলঙ্কার কাঙ্গেসান্থুরাই বন্দরে নিয়ে যাওয়া হয়েছে|
উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে বহুবার ভারতীয় মত্স্যজীবীদের গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| গত ৭ নভেম্বর তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার জগদাপট্টিনাম-এর বাসিন্দা ৮ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করেছিল শ্রীলঙ্কা নৌসেনা| তার আগে গত ৫ নভেম্বর তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার বাসিন্দা ৮ জন মত্স্যজীবীকে গ্রেফতার করা হয়| পাশাপাশি আটক করা হয় মাছ ধরার তিনটি নৌকা| এখানেই শেষ নয়, চলতি মাসের ২ তারিখ তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার বাসিন্দা ১৩ জন মত্স্যজীবীকে গ্রেফতার করেছিল শ্রীলঙ্কা নৌসেনা| বারবার তামিল মত্স্যজীবী গ্রেফতার হওয়ার ঘটনায় ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী| এ প্রসঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন পালানিস্বামী|
আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, ধৃত ১০ জন তামিল মত্স্যজীবী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















