News Flash

  • Home
  • Uncategorized
  • দেড় হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে এয়ার ইন্ডিয়া
Image

দেড় হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : আর্থিক বেহাল দশার জন্য কেন্দ্র ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনও চূড়ান্ত হয়নি৷ ফলে আপাতত প্রতিদিনের খরচ মেটাতে গিয়েই হিমসিম খেতে হচ্ছে এই উড়ান সংস্থাকে৷ ফলে কার্যকরী মূলধন আনতে ব্যাংক ঋণের দিকে ঝুঁকেছে এই সংস্থা৷ এয়ার ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে এবারে অপর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাংক অফ ইন্ডিয়া ১৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে ৷ এই নিয়ে গত কয়েক মাসে মধ্যে দ্বিতীয়বার কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ পেল এয়ার ইন্ডিয়া৷ এর আগে ইন্ডাসইন্ড ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে স্বল্পমেয়াদী মোট ৩২৫০ কোটি টাকা ঋণ নিয়েছে এয়ার ইন্ডিয়া৷ আগের বার ঋণ পেতে সেপ্টেম্বরে ঋণের জন্য টেন্ডার দেওয়া হয়েছিল৷ এবারের ঋণ পেতে আবার ১৮ অক্টোবর ঋণ পাওয়ার লক্ষে টেন্ডার দেয় সরকারি উড়ান সংস্থাটি৷ এবারের টেন্ডারে বলা হয়েছিল, জরুরি কার্যকরী মূলধনের প্রয়োজন মেটাতে তাদের ১৫০০ কোটি টাকা স্বল্পমেয়াদী ঋণ প্রয়োজন এবং সরকার যার গ্যারান্টার হিসেবে থাকবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top