নয়াদিল্লি,১৬ নভেম্বর (হি.স.): সিঁদুর, কাজল ও টিপ এই সমস্ত সামগ্রীকে অতিপ্রয়োজনীয় আখ্যা দিয়ে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি)-এর বাইরে রাখা হয়েছে| সেই ভাবে দেখতে গেলে স্যানিটারি ন্যাপকিনও অতিপ্রয়োজনীয়| কিন্তু, স্যানিটারি ন্যাপকনিকে জিএসটি অর্ন্তভুক্ত করা হয়েছে| এই প্রসঙ্গে কেন্দ্রকে প্রশ্ন করল দিল্লি হাইকোর্ট| দিল্লি হাইকোর্টের প্রশ্ন, স্যানিটারি ন্যাপকিন কি অতিপ্রয়োজনীয় সামগ্রী নয়?
স্যানিটারি ন্যাপকিনে ১২ শতাংশ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) চাপানোকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কলার জারমিনা ইসরার খান| সেই আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরিশংকরের একটি বেঞ্চের পর্যবেক্ষণ, স্যানিটারি ন্যাপকিনও একটি অতিপ্রয়োজনীয় সামগ্রী| কেন্দ্রের উদ্দেশে বেঞ্চের প্রশ্ন, সিঁদুর, কাজল ও টিপ জিএসটি আওতার বাইরে, কিন্তু স্যানিটারি ন্যাপকিনে কর চাপানো হচ্ছে| এর কোনও সুদত্তর আছে?
স্যানিটারি ন্যাপকিনে কেন চাপানো হচ্ছে কর, কেন্দ্রকে প্রশ্ন দিল্লি হাইকোর্টের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















