News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুলের রেস্তোরাঁয় ঘটল ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৮
Image

কাবুলের রেস্তোরাঁয় ঘটল ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৮

কাবুল, ১৬ নভেম্বর (হি.স.) : কাবুলের রেস্তোরাঁয় ঘটল ভয়াবহ বিস্ফোরণ৷ চলছিল খানাপিনা, আচমকা বিস্ফোরণ৷ সেই নাশকতায় নিহত জমিয়ত ই ইসলামির বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব৷ বিস্ফোরণে প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে রাজধানী কাবুল৷ এখানকার একটি রেস্তোরাঁয় আত্মঘাতী হামলা হয়েছে৷
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ কেঁপে ওঠে কাবুলের লাব ই জার চত্বর৷ এখানে একটি রেস্তোরাঁয় হামলা চালানো হয়৷ বিস্ফোরণের পর বাইরে ছড়িয়ে পড়ে বেশকয়েকজনের ছিন্নভিন্ন দেহ৷ ঘটনাস্থল ঘিরে নিয়েছে রক্ষীবাহিনী৷ রেস্তোরাঁর পরিস্থিতি আরও ভয়াবহ৷ এদিকে বিস্ফোরণের জেরে কাবুল জুড়ে ছড়িয়েছে আতঙ্ক৷ ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসগুলির নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top