News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির দূষণ নিয়ে খট্টর সকাশে কেজরিওয়াল
Image

দিল্লির দূষণ নিয়ে খট্টর সকাশে কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): দিল্লিতে দূষণের মাত্রা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর-এর সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এই খবর টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল ছাড়াও হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী ইমরান হুসেন ও পরিবেশ সচিব।
পঞ্জাব ও হরিয়ানায় ক্ষেতের নাড়া পোড়ানোর জেরে দিল্লিতে ধারাবাহিকভাবে দূষণের মাত্রা বাড়ছে। এবিষয়ে কয়েকদফায় পঞ্জাব ও হরিয়ানা সরকারের সঙ্গে আলোচনা হলেও তাতে কোনও ফল হয়নি বলে দাবি করেন অরবিন্দ কেজরিওয়াল।
মঙ্গলবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দ্রর সিংয়ের উদ্দেশে একটি টুইট করে কেজরিওয়াল লেখেন, হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে বুধবার বৈঠকে বসছি। যদি আপনিও এই আলোচনায় অংশগ্রহণ করেন, তাহলে এই বৈঠক সফল হবে। কেজরিওয়ালের এই আবেদন সরাসরি খারিজ করে বিদ্রুপ সুরে অমরিন্দ্রর বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর মতো এত সময় আমার নেই। তিনি আরও বলেন, কেন কেজরিওয়াল আমার হাত ধরতে চাইছে। এ বিষয়ে যে কোনও আলোচনাই অর্থহীন। অমরিন্দ্ররের অভিযোগ, দূষণের দায়ভার পঞ্জাবের উপর চাপাতে চাইছেন কেজরিওয়াল।
শুধু পঞ্জাব নয় হরিয়ানা সরকারের সঙ্গেও চলেছে ‘সাক্ষাত-কাজিয়া’। দিল্লিতেই কেজরিওয়ালের সঙ্গে মনোহরলাল খট্টর সাক্ষাত্ করতে চাইলে সময় দিতে পারেননি তিনি। টুইট করে অরবিন্দ জানিয়েছিল, \”বৈঠকের সময় ঠিক করার জন্য আমার অফিস চেষ্টা করে চলেছে।\” অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রীই চললেন হরিয়ানায়।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top