News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ে তদন্ত করতে দার্জিলিং যাচ্ছে এনআইএ
Image

পাহাড়ে তদন্ত করতে দার্জিলিং যাচ্ছে এনআইএ

দার্জিলিং, ১২ নভেম্বর (হি.স.) : এবার পাহাড়ে যাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ সংস্থার ছয় সদস্যর একটি দল দার্জিলিং যেতে পারে বলে জানা গিয়েছে৷ এর আগে এনআইএ-র তদন্তকারীরা শিলিগুড়িতে গিয়ে তদন্ত করলেও, তাঁরা পাহাড়ে যাননি৷ এবার তাঁরা সেখানে যেতে পারেন বলে জানা গিয়েছে৷
প্রশাসন সূত্রে খবর, গত কয়েকমাস ধরে উত্তপ্ত পাহাড়ে যে সব মামলা দায়ের হয়েছে, সেই সব নিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে৷ বিভিন্ন অভিযোগের এফআইআরও তারা জোগাড় করতে শুরু করেছে৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসাবেই খুব শীঘ্রই দার্জিলিং সদর থানায় হাজির হতে পারে এনআইএ৷ প্রসঙ্গত, সেখানেই গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে ইউএপিএ-তেও অভিযোগ রয়েছে৷ সূত্রের খবর, এই সব মামলার তদন্তভার এবার তুলে নেবে জাতীয় তদন্তকারী সংস্থা৷
প্রসঙ্গত, জুনের প্রথম থেকে জ্বলছে পাহাড়৷ স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন৷ ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, সবই হয়েছে৷ মাঝে রাজ্য সরকারের প্রচেষ্টায় কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু হয়েছিল৷ কিন্তু রাজ্য পুলিশের সাব-ইনস্পেক্টর অমিতাভ মালিকের মৃত্যুর পরই আবার দার্জিলিংসহ পাহাড়ের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে৷ অজ্ঞাতবাসে থাকা মোর্চা সুপ্রিমো গুরুং প্রায়ই প্রকাশ্যে আসার হুঁশিয়ারি দিচ্ছেন৷ কিন্তু এই ঘটনায় যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন৷ তাঁর বিরুদ্ধে সিআইডি তদন্তে নেমেছে৷ গ্রেফতার করা হয়েছে গুরুংয়ের ঘনিষ্ঠ একাধিক নেতাকে৷ এই পরিস্থিতির মধ্যে অনেকটা স্বতঃপ্রণোদিত হয়ে এই ঘটনায় তদন্ত শুরু করেছে এনআইএ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top