News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ সিরিজ খেলতে আগামী বছর পাকিস্তানে ওয়েস্ট ইন্ডিজ
Image

টি-২০ সিরিজ খেলতে আগামী বছর পাকিস্তানে ওয়েস্ট ইন্ডিজ

লাহোর, ১২ নভেম্বর (হি.স.) : তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী বছর মার্চে পাকিস্তানের মাটিতে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটদল। শনিবার এমন কথাই জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চোয়ারম্যান নাজাম শেঠি। তাঁর কথায়, দুই দেশই একটি চুক্তি স্বাক্ষর করেছে। আগামী পাঁচবছরে এই দুই দেশ টি-২০ সিরিজ খেলবে। প্রতি বছর একটি করে সিরিজের আয়োজন করা হবে। পাকিস্তান এবং অামেরিকায় এই সিরিজ়ের আয়োজন করা হবে। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ় এবং পাকিস্তান একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে প্রতি বছর একটি করে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ়ের আয়োজন করা হবে। আগামী পাঁচ বছরের জন্য এই দুই দেশ চুক্তিবদ্ধ হয়েছে। পাকিস্তান এবং অামেরিকায় যখন যেমন সময় এবং সূচির সহজলভ্যতা থাকবে, সেই অনুসারে সিরিজের আয়োজন করা হবে।”
তিনি আরও বলেন, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একথা নিশ্চিত করা হয়েছে যে আগামী বছর তারা পাকিস্তান সফরে আসছে। আগামী ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল তিনটি টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছে।” তাঁর কথায়, চলতি মাসেই এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু, লাহোরে প্রচন্ড কুয়াশা থাকায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে হয়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top