বেঙ্গালুরু, ১১ নভেম্বর (হি.স.) : ইন্ডিগোর বিমানে যাত্রী হেনস্থার রেশ এখনও কাটতে না কাটতেই এবার এয়ার এশিয়ার বিমানে এক মহিলা যাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। ওই মহিলার অভিযোগ, জঙ্গিদের সঙ্গে যেরকম ব্যবহার করা হয়। তার সঙ্গেও নাকি সেরকম ব্যবহার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর। এয়ার এশিয়ার রাঁচি-বেঙ্গালুরু ভায়া হায়দরাবাদ উড়ানে। শুক্রবারই ওই মহিলা এয়ার এশিয়ার তিন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন।
মহিলার অভিযোগ, বিমানকর্মীরা তার সঙ্গে এমন ব্যবহার করেছেন যেন তিনি একজন জঙ্গি। তাঁর বোর্ডিং পাসের ছবি তুলে রাখে বিমানকর্মীরা। সবাই বিমান থেকে নেমে গেলেও তাঁকে নাকি বসিয়ে রাখা হয়। মহিলার কথায়, ‘বিমানের বাথরুম খুব নোংরা ছিল। তা নিয়ে অভিযোগ করাতেই আমায় হেনস্থা করা হয়েছে। কেবিন ক্রু আমার শরীরে আঘাত করে। শুধু তাই নয়, আমাকে বিমান থেকে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বেঙ্গালুরু পৌঁছালে এক কর্মী আমাকে বলেন ক্যাপ্টেনের কাছে ক্ষমা চাইতে। তা না করলে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয় আমায়।’ এমন অভিযোগের পর এয়ার এশিয়া জানিয়েছে, ‘ওই মহিলা বিমানের এক সিনিয়র কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। কিন্তু বিমানের ক্যাপ্টেন ঠান্ডা মাথায় নিজের কাজ করে গেছেন।’
এয়ার এশিয়ার বিমানে এক মহিলা যাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















