মুম্বই, ১১ নভেম্বর (হি.স.) : সোশ্যাল মিডিয়ায় প্রভাসকে টেক্কা দিল বলিউডের ভাইজান সলমন খান। গত ৬ ই নভেম্বর সোশ্যাল মিডিয়া ইউটিউবে মুক্তি পেয়েছে সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হ্যায় সিনেমার ট্রেলার। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সলমন অনুগামীদের মধ্যে ভাইরাল তথা জনপ্রিয় হয়ে ওঠে ট্রেলারটি। কিন্তু এখানেই থেমে না থেকে এই বছরের অন্যতম সুপারহিট সিনেমা প্রভাস ও অনুষ্কা শেট্টি অভিনীত রাজা মৌলি পরিচালিত বাহুবলী-২ দি কনক্লুশনের ট্রেলার কে টেক্কা দিয়ে দিয়েছে টাইগার জিন্দা হ্যায় সিনেমার ট্রেলার। সূত্রের খবর অনুযায়ী গত ৬ ই নভেম্বর ইউটিউবে ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকে লাইকের নিরিখে বাহুবলী-২ কে পেছনে ফেলে দিয়েছে। বাহুবলী-২ যেখানে ৫৪১০০০ লাইক পেয়েছে সেখানে সলমন খান অভিনীত টাইগার জিন্দা হ্যায় ৬৭৩০০০ লাইক পেয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের এক থা টাইগারের সিকুয়্যাল বা দ্বিতীয় ভাগ হচ্ছে টাইগার জিন্দা হ্যায়। আগামী ২২ ডিসেম্বর ক্রিসমাসের ঠিক আগে মুক্তি পেতে চলেছে টাইগার জিন্দা হ্যায় সিনেমা। এক থা টাইগার সিনেমার মতো এর সিকুয়্যালেও অভিনয় করতে দেখা যাবে সলমন খান, ক্যাটরিনা কাইফের মতো অভিনেতাদের। পাশাপাশি প্রথম ভাগের মতো এটিও পরিচালনা করেছেন কবীর খান। কিন্তু লাইকের পাশাপাশি বাহুবলী-২ বক্স অফিস কালেকশনের রেকর্ডকে টাইগার জিন্দা হ্যায় টেক্কা দিতে পারেনি কিনা সেটাই এখন দেখার বিষয়। এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ ডিসেম্বর।

সোশ্যাল মিডিয়ায় প্রভাসকে টেক্কা দিল সলমন খান
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















