নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : ভারতীয় নারী শ্রমিক আন্দোলনের পথ প্রদর্শক অনুসূয়া সারাভাইয়ের ১৩২ তম জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানাল বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। শনিবার সকাল থেকে গুগল তার লোগোতে পরাধানী ভারতের নারী শ্রমিক আন্দোলনের জন্মদাত্রী অনুসূয়া সারাভাইয়ের ছবি বসিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
পরাধানী ভারতের নারী শ্রমিক আন্দোলনের পুরধা নেত্রী অনুসূয়া সারাভাইয়ের জন্ম ১১ নভেম্বর ১৮৮৫ সালের আহমেদাবাদের সম্ভ্রান্ত জৈন পরিবারে। মাত্র ৯ বছর বয়সে নিজের পিতামাতাকে হারান তিনি। ১৩ বছর বয়সে তাঁকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। পরে নিজের ভাইয়ের সাহায্যে ইংল্যান্ডে চলে যান তিনি। সেখানে ডাক্তারির ডিগ্রি নেওয়ার পাশাপাশি লন্ডন স্কুল অফ ইকনমিক্সে ভর্তি হন। দেশে ফিরে সমাজের প্রান্তিক মানুষের সেবায় ঝাপিয়ে পড়েন তিনি। পরাধীন ভারতের টেক্সটাইল কারখানাগুলিতে নারী শ্রমিকদের শোষণ তাঁকে বিচোলিত করে তোলে। ৩৬ ঘন্টা ধারে টানা কাজ করানো হত মহিলা শ্রমিকদের। তিনি এর প্রতিবাদ করেন। আহমেদাবদের সমস্ত শ্রমজীবী মানুষকে সংঘবদ্ধ করে আন্দোলন শুরু করেন তিনি। ১৯২০ সালে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম শ্রমিক সংগঠন আমেদাবাদ লেবার অ্যাসোসিয়েশন। ওই সংগঠনের ছত্রছায়ায় বেড়ে চলা শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যান তিনি। সমর্থন পান জাতীর জনক মহাত্মা গান্ধীর।
অন্যদিকে ১৯১৪ সালের আহমেদাবাদ শ্রমিক ধর্মঘটেরও নেতৃত্ব দেন তিনি। পাশাপাশি ১৯১৮ সালে ৫০ শতাংশ মজুরি বৃদ্ধির দাবিতে চলা একটানা শ্রমিক ধর্মঘটেরও অন্যতম প্রধান নেত্রী ছিলেন তিনি। পাশাপাশি সেই সময় সাধারণ মানুষ তাঁকে ভালবেসে মোটাবেন বলে ডাকত। গুজরাটি ভাষায় যার অর্থ বড়দিদি। পরবর্তীকালে ইলা ভট্টের মতো শ্রমিক নেত্রীদের অনুপ্রেরণা ছিলেন অনুসূয়া সারাভাই। ১৯৭২ সালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন গুগুল তার গুগুল ডুডুলে অনুসূয়া সারাভাইয়ের ছবি দিয়ে ভারতীয় নারী শ্রমিক আন্দোলনের অগ্রদূতকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল।

