শ্রীনগর, ১০ নভেম্বর (হি.স.): জঙ্গি হামলায় আতঙ্ক ছড়াল শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে| ভূস্বর্গ ও সমতলের মধ্যে অন্যতম যোগাযাগকারী জাতীয় সড়ক, শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের কাজিগুন্দ এলাকায় শুক্রবার পুলিশের গাড়ি লক্ষ্য করে আচমকা হামলা চালায় জঙ্গিরা| জঙ্গি হামলায় হতাহতের কোনও খবর নেই| তবে, অন্যতম গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার শ্রীনগর থেকে জম্মু অভিমুখে যাচ্ছিল পুলিশের একটি গাড়ি| কুলগাম জেলায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের বোনিগাম-এর কাছে কাজিগুন্দ এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| জঙ্গি হামলায় হতাহতের কোনও খবর নেই| আতঙ্কবাদী হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী| তবে, জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি|

শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে আতঙ্ক, পুলিশের গাড়িতে আতঙ্কবাদী হামলা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















