News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুতি ঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু শিক্ষকের
Image

চাকুরীচ্যুতি ঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ চাকুরী হারানোর চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এক শিক্ষক৷ বৃহস্পতিবার সকালে রামনগর ১১ নং রোডের বাসিন্দা রঞ্জন কুমার সূত্রধর (৪৯) নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানান, তাঁর মৃত্যু হয়েছে৷ তিনি সোনামুড়া মোহনভোগ সুকলের শিক্ষক ছিলেন৷ ২০১০ সালে স্নাতক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন৷ সুপ্রিম কোর্টের রায়ে বাতিল ১০৩২৩ জন শিক্ষকের তালিকায় তিনিও রয়েছেন৷
জানা গেছে, ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্ট ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল করার রায় দেওয়ার পর তিনি তখন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ ঐসময় তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল৷ চিকিৎসকরা তাঁকে চিন্তামুক্ত থাকার জন্য পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু, সম্প্রতি ১০৩২৩ শিক্ষক মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে ভিষণভাবে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি৷ এদিন তাঁর স্ত্রী জানিয়েছেন, সুপ্রিমকোর্টের রায় শোনার পর থেকেই সারাক্ষণ চিন্তিত থাকতেন তিনি৷ কারণ, পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন তিনি৷ ৩১ ডিসেম্বরের পর চাকরী বাতিল হয়ে যাবে, তখন পরিবার কিভাবে প্রতিপালন করবেন এই চিন্তা তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছিল৷ তাদের একটি পুত্র সন্তান রয়েছে৷ সন্তানের ভবিষ্যত কি হবে, এই চিন্তাও তাঁকে মারাত্মকভাবে অবসাদ গ্রস্ত করে তুলেছিল৷ এদিন তাঁর মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত প্রয়াতের স্ত্রী প্রশ্ণ তুলেন, এই মৃত্যুর জন্য কে দায়ি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top