News Flash

  • Home
  • Uncategorized
  • বেহাল শিক্ষা ব্যবস্থা, অধিকর্তাকে ডেপুটেশন বামপন্থী ছাত্র সংগঠনের
Image

বেহাল শিক্ষা ব্যবস্থা, অধিকর্তাকে ডেপুটেশন বামপন্থী ছাত্র সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ ককবরক ভাষার বিকাশে রাজ্য সরকারের ব্যর্থতা আড়াল করতে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাল বামপন্থী ছাত্র সংগঠন৷ কলেজ ও সুকলগুলিতে ককবরক ভাষার প্রসার ঘটাতে রাজ্য সরকারের কাছে মূল প্রতিবন্ধকতা কেন্দ্রের আর্থিক বঞ্চনা, দাবি করলেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ টানা ২৪ বছর বামফ্রন্ট ক্ষমতায় থেকেও ককবরক ভাষার সঠিক বিকাশ হয়নি, আজ উচ্চ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশনে এসএফআই এবং টিএসইউ’র বিভিন্ন দাবি তা প্রমাণ করেছে৷
ককবরক শিক্ষার মানোন্নয়নের দাবিতে বৃহস্পতিবার উচ্চ শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে এসএফআই এবং টিএসইউ৷ এদিন মেলারমাঠে ছাত্র যুব ভবন থেকে এসএফআই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব’র নেতৃত্বে ছাত্র যুবরা মিছিল করে গিয়ে উচ্চ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন প্রদান করেন৷ কলেজে ককবরক অনার্স কোর্স চালু, পর্যাপ্ত পরিমান শিক্ষক নিয়োগ, সমস্ত সুকলে ককবরক শিক্ষার প্রসারের জন্য উদ্যোগ ইত্যাদি দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন৷
ডেপুটেশন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবারুণ অভিযোগ করেন, রাজ্য সরকার শিক্ষার প্রসারের চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকার শিক্ষাকে গেরুয়াকরণের নীতি অবলম্বন করেছে৷ সুকল কলেজগুলিতে শিক্ষার সুন্দর পরিবেশকে নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে সাম্প্রদায়িক দল বিজেপি৷ ককবরক ভাষার প্রসারে রাজ্য সরকারের উদ্যোগকে চক্রান্ত করে বিভাজনের নীতি চালাচ্ছে বিজেপি৷ সমস্ত প্রতিকূলতার মধ্যেও ককবরক ভাষার প্রসারে বামপন্থী ছাত্র সংগঠনের দাবিকে যত্ন সহকারে রাজ্য সরকার বিবেচনা করবে বলে মনে করেন এসএফআই রাজ্য সম্পাদক৷
ক্ষমতাসীন সররকারের ছাত্র সংগঠন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তাকে ককবরক ভাষার মানোন্নয়নের জন্য ডেপুটেশন কার্য্যত রাজ্য সরকারের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি পুনুরুদ্ধারের চেষ্টা বলে মনে করছেন শিক্ষা অনুরাগী মহল৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top