বিহারশরিফ, ৯ নভেম্বর (হি.স.): বিহারের নালন্দা জেলায় পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর জালে ধরা পড়ল সন্দেহভাজন এক অস্ত্র সরবরাহকারী| ধৃত অস্ত্র সরবরাহকারীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| সন্দেহভাজন ওই অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৫২ রাউন্ড কার্তুজ| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুধীর কুমার পোরিকা জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে নালন্দা জেলার বিহারশরিফ থানার অন্তর্গত নাই সরাই এলাকায় ওই অস্ত্র সরবরাহকারীর বাড়িতে অভিযান চালায় নালন্দা পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)|
সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুধীর কুমার পোরিকা জানিয়েছেন, অস্ত্র সরবরাহকারীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি পিস্তল এবং ১৫২ রাউন্ড কার্তুজ| অস্ত্রপাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে জানতে ধৃত অস্ত্র সরবরাহকারীকে জিজ্ঞাসাবাদ করছে নালন্দা পুলিশ|
বিহারে পুলিশের জালে ধরা পড়ল সন্দেহভাজন অস্ত্র সরবরাহকারী, উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















