News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের মনোরেলের দুইটি কামরায় অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য
Image

মুম্বইয়ের মনোরেলের দুইটি কামরায় অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য

মুম্বই, ৯ নভেম্বর (হি.স.) : বাণিজ্য নগরী মুম্বইয়ের মনোরেলের দুইটি কামরায় আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী সকাল ৫:৩০ নাগাদ আগুন লাগে মুম্বইয়ের মনোরেলের দুইটি কামরায়। দমকলের দাবি মুম্বইয়ের ওডালা স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে মনোরেলের দুইটি কামরাতে। সেই সময় কামরায় যাত্রী না থাকার কারণে বড় ধরণের বিপর্যয় ঘটেনি বলে জানা গিয়েছে।
এই অগ্নিকাণ্ডের ফলে মুম্বইয়ের মনোরেল পরিষেবা ব্যাহত হয়েছে। পিছিয়ে দেওয়া হয়ে অন্যান্য ট্রেনের সময়সূচি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। এই দুর্ঘটনার পেছনে কোন নাশকতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এর ফলে যাত্রীদের নাজেহাল অবস্থা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top