News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পশ্চিম পাকিস্তানে বন্দুকবাজদের হামলা, মৃত্যু দুই পুলিশ কর্মীর
Image

উত্তর-পশ্চিম পাকিস্তানে বন্দুকবাজদের হামলা, মৃত্যু দুই পুলিশ কর্মীর

পেশোয়ার, ৭ নভেম্বর (হি.স.): উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অস্থায়ী চেকপোস্টে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারালেন দু’জন পুলিশ কর্মী| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মালাকান্দ এজেন্সির মারদান জেলায়, শাগো নাকা চেকপোস্টের কাছে একটি গাড়ি আটকান কর্তব্যরত পুলিশ কর্মীরা| গাড়িটিকে আটকানো হয় কারণ, গাড়িটি মারদান জেলায় সীমানায় শাগো নাকা চেকপোস্টের কাছে এসে গিয়েছিল| চেকপোস্টে গাড়িটি থামা মাত্রই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে| পাল্টা জবাব দেওয়ার সময় পাননি পুলিশ কর্মীরা|

ঘটনাস্থলেই প্রাণ হারান এক জন পুলিশ কর্মী| পরে হাসপাতালে চিকিত্সা চলাকালীন আরও এক জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে| বন্দুকবাজদের হামলার পরই ওই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী| ততক্ষণে অবশ্য বন্দুকবাজরা পালিয়ে যায়| মৃত পুলিশ কর্মীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| কি কারণে আচমকা এই হামলা, তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মীরা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top