News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, দগ্ধ ৬
Image

উত্তর প্রদেশে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, দগ্ধ ৬

মুজাফফরনগর, ৬ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের শামলি জেলায় রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হলেন ৬ জন| রবিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শামলি জেলার গোসঘড় গ্রামের কাছে| অগ্নিদগ্ধ অবস্থায় ৬ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, ৬ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়িতে খাবার তৈরি করছিলেন রুকমণি নামে এক গৃহবধূ| হঠাত্ই রান্নার গ্যাস লিক করে আগুন ধরে যায়| আগুনের লেলিহান শিখা নেভাতে এসে দগ্ধ হন ৬ জন| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতালের তরফে জানা গিয়েছে, দগ্ধ ৬ জনের অবস্থা সঙ্কটজনক| আপাতত তাঁরা চিকিত্সাধীন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top