News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বাসভবনে এসে থাকুন, করুণানিধিকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী
Image

দিল্লির বাসভবনে এসে থাকুন, করুণানিধিকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

চেন্নাই, ৬ নভেম্বর (হি.স.): দীর্ঘ অসুস্থতার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ডিএমকে প্রধান এম করুণানিধি| মঙ্গলবার চেন্নাইতে এম করুণানিধির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| চেন্নাইয়ের গোপালাপুরমে গিয়ে ৯৩ বছর বয়সি করুণানিধির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী| শুধু করুণানিধি নন, তাঁর স্ত্রী দয়ালু আম্মালের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীকে একটি শাল দিয়ে স্বাগত জানান স্ট্যালিন ও করুণানিধির কন্যা তথা রাজ্যসভার সাংসদ কানিমোঝি| উপস্থিত ছিলেন দুরাই মুরুগান ও টিকেএস এলানগোভানের মতো ডিএমকে নেতারাও|
করুণানিধির সঙ্গে দেখা করে এদিন তাঁকে দিল্লির বাসভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ডিএমকে প্রধানকে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার দিল্লির বাসভবনে এসে থাকুন ও বিশ্রাম নিন|’ এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডিএমকে প্রধান এম করুণানিধির মধ্যে সাক্ষাতকে ‘রাজনৈতিক’ বলতে নারাজ ডিএমকে| এদিন চেন্নাইয়ের তামিল দৈনিক সংবাদপত্র ডেইলি তান্থির ৭৫ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সংবাদমাধ্যমকে সংবাদ পরিবেশনে আরও গুরুত্ব দেওয়ার আর্জি জানান প্রধানমন্ত্রী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top