News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেট সেলফিস ট্রাক্স (জিএসটি), টুইটারে ক্ষোভ মমতার
Image

গ্রেট সেলফিস ট্রাক্স (জিএসটি), টুইটারে ক্ষোভ মমতার

কলকাতা, ৬ নভেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ অব্যাহত| গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি)-কে এবার ‘গ্রেট সেলফিস ট্যাক্স’ আখ্যা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সোমবার টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘গ্রেট সেলফিস ট্যাক্স জনগণকে হয়রানি করার জন্য| চাকরি কেড়ে নেওয়ার জন্য| ব্যবসা ক্ষতিগ্রস্ত করার জন্য| অর্থনীতিকে শেষ করার জন্য| জিএসটি মোকাবিলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ|’
২০১৬ সালের ৮ নভেম্বর মধ্যরাত থেকে অচল হয়ে যায় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট| নোটবন্দি নিয়ে সোমবার পুনরায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| টুইটারে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘নোটবন্দি একটি বিপর্যয়|’ টুইটার ব্যবহারকারীদের প্রতি মুখ্যমন্ত্রীর অনুরোধ, ৮ তারিখ, কালা দিবসে আসুন আমরা সবাই নিজেদের প্রোফাইল পিকচার কালো করে রাখি| উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়-৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তি কালা দিবস হিসেবে পালন করা হবে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top