নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৪ নভেম্বর৷৷ কমলাসাগর চা বাগান এলাকায় জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধার৷ জানা গিয়েছে, কমলাসাগর চা বাগানের এক জলাশয়ের কাছে শামুক কুড়াতে যায় ঐ বৃদ্ধ মহিলা৷ সকাল দশটায় নিজ বাড়ি থেকে বের হয়ে যায় বৃদ্ধা চঞ্চলা মুন্ডা (৬৫)৷ শামুক কুড়াতে সেই বৃদ্ধা মহিলা চা বাগানের জলাশয়ের কাছে আসে৷ এলাকাবাসির কাছ থেকে জানা যায় যে মহিলা রোজদিন শামুক কুড়াতে আসে৷ রোজ দিনের মত শনিবার সকালে শামুকের খোঁজে আসে জলাশয়ের কাছে৷ হঠাৎ পা পিছলিয়ে জলাশয়ে পড়ে যায় বলে জানায়৷ খবর পেয়ে ছুটে আসে চা বাগানের শ্রমিক শ্রেণী লোকেরা৷ জলাশয় থেকে উদ্ধার করে বৃদ্ধাকে৷ সেখানেই মারা যায় বৃদ্ধা মহিলা৷ ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার পুলিশ৷ যেখান থেকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনায় এলাকাতে শোকের ছায়া নেমে আসে৷

জলে ডুবে ষাটোর্দ্ধ বৃদ্ধার মৃত্যু কমলাসাগরে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















