বান্দা (উত্তর প্রদেশ), ৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বান্দায় ডিংওয়াহি গ্রামের কাছে পুলিশের জিপের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর| দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন| উত্তর প্রদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এলবিকে পাল জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় বাইকে চেপে বান্দা থেকে আতারা যাচ্ছিলেন মোহিত গুপ্তা (২১) এবং সোনু নামে দুই যুবক| ডিংওয়াহি গ্রামের কাছে বোলেরো জিপের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সোনুর| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন মোহিত| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
উত্তর প্রদেশে বাইক ও জিপের সংঘর্ষে মৃত্যু যুবকের, আহত এক
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















