নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগের সময় আরও তিন মাস বাড়ানো হল। শীর্ষ আদালতে পেশ করা একটি এফিডেফিটে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩১ মার্চ।
শীর্ষ আদালতে পেশ করা ওই এফিডেফিটে কেন্দ্র জানিয়েছে, ৩১ মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার যুক্ত না করা হলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাতিল হবে না। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হলে প্রমাণপত্র হিসাবে আধার দাখিল করতে হবে।
অন্যদিকে, ৬ ফেব্রুয়ারির মধ্যে মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ করাতে হবে। ই – কেওয়াইসি যাচাইয়ের জন্যে এই পদ্ধতি চালু করতে চলেছে কেন্দ্র।
৩১ মার্চের মধ্যে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করাতে হবে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















