News Flash

  • Home
  • Uncategorized
  • রায়বরেলিতে বয়লার বিস্ফোরণে মৃত বেড়ে ৩২, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
Image

রায়বরেলিতে বয়লার বিস্ফোরণে মৃত বেড়ে ৩২, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

রায়বরেলি, ৩ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের রায়বরেলি জেলার উঞ্চাহারে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-র বিদু্যত্ উত্পাদন কেন্দ্রে বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২| এই ঘটনায় আহতের সংখ্যা শতাধিক| আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা এখনও আশঙ্কাজনক| তাই প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| এদিকে, কি কারণে বিস্ফোরণ হয়েছিল বয়লারে তা জানতে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)| এনটিপিসি-র জোনাল ডিরেক্টর আর. এস. রাঠি জানিয়েছেন, ‘বিস্ফোরণের কারণ জানতে তিন সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে| কমিটির চেয়ারম্যান হলেন এনটিপিসি-র ডিরেক্টর|’ রাঠি আরও জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যেই রিপোর্ট পেশ করবে তদন্ত কমিটি, তারপরই পদক্ষেপ গ্রহণ করা হবে|
মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১০ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে এনটিপিসি| অন্যদিকে, উত্তর প্রদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার এবং আহতদের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে|
উল্লেখ্য, গত বুধবার বিকেল তিনটে নাগাদ উঞ্চাহারের বিদু্যত্ উত্পাদন কেন্দ্রে বয়লার পাইপে জোরালো শব্দে বিস্ফোরণ হয়| বিস্ফোরণের পরই সেখান থেকে বেরিয়ে আসে গরম বাষ্প ও গ্যাস| দাউদাউ করে জ্বলতে থাকে আগুন| বিস্ফোরণস্থলের আশেপাশে থাকা কর্মীরা আগুন ও গরম বাষ্পে ঝলসে যান| মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে| তবে, প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| কারণ, আহতদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| অনেকেই শরীরের ৯০ শতাংশ দ্বগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top