News Flash

  • Home
  • Uncategorized
  • সাম্বা সেক্টরে পাকিস্তানি রেঞ্জার্সদের গুলিবর্ষণ, আহত বিএসএফ জওয়ান
Image

সাম্বা সেক্টরে পাকিস্তানি রেঞ্জার্সদের গুলিবর্ষণ, আহত বিএসএফ জওয়ান

জম্মু, ২ নভেম্বর (হি.স.): পাকিস্তানি সেনাবাহিনীর আগ্রাসী মনোভাব অব্যাহত| বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর (এলওসি) অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| পাকিস্তানি রেঞ্জার্সদের হামলায় আহত হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র এক জন জওয়ান| আহত বিএসএফ জওয়ানের নাম হল, তপন মণ্ডল| তড়িঘড়ি তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট থেকে সাম্বা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর বিএসএফ পেট্রোল পার্টি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স| কালবিলম্ব না করে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| তবে, দুঃসংবাদ হল পাকিস্তানি হামলায় আহত হয়েছেন এক জন বিএসএফ জওয়ান| আহত বিএসএফ জওয়ান হাসপাতালে চিকিত্সাধীন|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top