News Flash

  • Home
  • Uncategorized
  • চিন সীমান্ত বরাবর ১৪০০০ কিলোলিটার ক্ষমতা সম্পন্ন পেট্রোল পাম্প তৈরি করল বিপিসিএল
Image

চিন সীমান্ত বরাবর ১৪০০০ কিলোলিটার ক্ষমতা সম্পন্ন পেট্রোল পাম্প তৈরি করল বিপিসিএল

গ্যাংটক, ২ নভেম্বর (হি.স.) : চিনের সঙ্গে টেক্কা দিতে পাল্টা ঢেলে সাজানো হচ্ছে সীমান্ত বরাবর ভারতীয় সেনাছাউনিগুলি। সেই সূত্রে বিপিসিএল ভারতীয় সেনাবাহিনীর সুবিধার্থে ১৪০০০ কিলোলিটার সম্পন্ন পেট্রোল পাম্প তৈরি করল।
সূত্রের খবর অনুযায়ী আগে চিন সীমান্ত বরাবর ভারতীয় সেনাবাহিনী টহল দেওয়ার সময় কনভয়ের তেল ভরতে পাহাড় থেকে নীচে নেমে আসতে হত। সেই অসুবিধা দূর করতে ১৪০০০ কিলোলিটার সম্পন্ন পেট্রোল পাম্প তৈরি করল বিপিসিএল। এর ফলে সেনাবাহিনীর কনভয়ের গাড়িগুলোতে তেল ভরতে আর নীচে নেমে আসতে হবে না। একই সঙ্গে এর ফলে পরিকাঠামোর দিক থেকে আরও বেশি শক্তিশালী করা হল ভারতীয় সেনাবাহিনীকে।
সূত্রের খবর অনুযায়ী সমুদ্রপৃষ্ট থেকে ১৫০০০ ফিট উচ্চতায় উত্তর সিকিমের ইয়ংডিতে এই পেট্রোল পাম্পগুলি স্থাপন করা হয়েছে। এলাকাটি ভারতীয় সেনার ৪৪ নম্বর আর্মার রেজ়িমেন্টের অধীনে রয়েছে। ২০ ফুট গভীরে মাটির নিচে সাতটি ট্যাঙ্ক বসানো হয়েছে।
অন্যদিকে সেনাবাহিনীর তরফে ব্রিগেডিয়ার এস এস দেওসি জানিয়েছেন, এই প্রত্যন্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর জন্য পেট্রল পাম্প স্থাপন হওয়ায় সুবিধা হল। বিপিসিএলের তরফে এগজ়িকিউটিভ ডিরেক্টর বিমল নাথান জানান, এনার্জি ফর নেশন স্কিমে সেনাদের এমন একটা প্রকল্প উপহার দিতে পেরে তাঁরা গর্বিত।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top