News Flash

  • Home
  • Uncategorized
  • কলোরাডোয় বন্দুকবাজের হামলায় মৃত বেড়ে ৩
Image

কলোরাডোয় বন্দুকবাজের হামলায় মৃত বেড়ে ৩

ডেনভার, ২ নভেম্বর (হি.স.) : নিউইউর্কের লোয়ার ম্যাহ্যাটনে সন্ত্রাসবাদী হামলার রেশ কাটতে না কাটতে ফের আক্রান্ত আমেরিকা। এবারের ঘটনাস্থল কলোরাডো প্রদেশ। সেখানকার ডেনভার শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত থর্নটন এলাকায় স্থানীয় সময় সন্ধ্যে ৭:৩০ নাগাদ বহুজাতিক বিপণি সংস্থা ওয়ালমার্টে ঢুকে এলোপাথারি গুলি চালায় আততায়ীরা। এই হামলায় আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখানে ৩ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীদের মতে এই হামলা ৩০ রাউন্ড গুলি চালিয়েছে আততায়ীরা। কিন্তু কতজন বন্দুকবাজ ওয়ালমার্টে ঢুকে এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। এটি কোন সন্ত্রাসবাদী হানা কিনা সেই বিষয়েও কোন স্পষ্ট বিবৃতি স্থানীয় পুলিশ প্রশাসন থেকে পাওয়া যায়নি। ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top