News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুরে গ্রামীণ ব্যাঙ্কে চোরের হানা
Image

মধুপুরে গ্রামীণ ব্যাঙ্কে চোরের হানা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১ নভেম্বর৷৷ মধুপুর থানার নাকের ডগায়  ত্রিপুরার গ্রামিন ব্যাঙ্ক মধুপুর শাখায় চুরির ঘটনা ঘটে৷ সংবাদ সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে মধুপুর বাজারস্থীত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে চুরির ঘটনা ঘটে৷ গ্রামীন ব্যাঙ্কের উঠার সিড়ির রাস্তায় লাগানো ছিল তালা৷ সকাল বেলা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে মালিক গেইটের তালা খুলে দেয়৷ প্রত্যেক দিনের মত বুধবার সকাল তালা খুলে দেয়৷ সকাল পৌণে দশটা নাগাদ গ্রামীণ ব্যাঙ্কের কর্মকর্তারা প্রত্যেক দিনের মত আজও ব্যাঙ্কে আসে৷ আসতেই শিরি বেয়ে উপরে উঠে দেখতে পায় ব্যাঙ্কের ভিতরে প্রবেশের প্রথম দরজাটির তালা ভাঙ্গা অবস্থায় মাটিতে পড়ে আছে৷ তখন ব্যাঙ্ক কর্মীরা মধুপুর থানায় চুরির বিষয় নিয়ে লিখিত অভিযোগ করে৷ পরে মধুপুর থানার ওসি প্রশান্ত কুমার দে, পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে৷ বিষয়টি তদন্ত করে দেখে৷ তবে টাকা পয়সা লুট করা হয়েছে কিনা তা খবর লেখা পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশ৷ তাদের বক্তব্য তদন্ত চলছে৷ এখানে প্রশ্ণ উঠেছে যে মধুপুর আরো অনেকবার দোকানে চুরি হয়েছে৷ কিন্তু মধুপুর থানার পুলিশ রাতভর মধুপুর বাজার পাহার দিয়ে থাকে৷ তাদের সামনে এই রকম দুঃসাহসীক চুরির ঘটনা ঘটল কিভাবে৷ অভিযোগ উঠছে যে থানার নাকের ডগায় সেই ব্যাঙ্কটিতে কিভাবে চুরির ঘটনা ঘটে৷ এই অভিযোগ নিয়ে এলাকাবাসী ও মধুপুর বাজার ব্যাবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়৷ বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অবিলম্বে মধুপুর বাজারে রাত্রিকালীন পুলিশী টহল বাড়ানোর দাবী উঠেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top