নয়াদিল্লি, ১ নভম্বর (হি.স.): দিল্লির উত্তম নগর (পশ্চিম) মেট্রো স্টেশনে চলন্ত মেট্রো ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর হন্স রাম বরলা (৫২)| তিনি দিল্লি পুলিশের নিরাপত্তা শাখায় কর্তব্যরত ছিলেন| বুধবার সকাল ১১.১৫ মিনিট নাগাদ উত্তম নগর (পশ্চিম) মেট্রো স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর হন্স রাম বরলা| উদ্ধার হয়েছ একটি সুইসাইড নোট| সুইসাইড নোটে উল্লেখ, শারীরিক অসুস্থতাজনিত কারণে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি| ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে ঘন্টা দেড়েক মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দিল্লি পুলিশের নিরাপত্তা শাখায় কর্তব্যরত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর হন্স রাম বরলা| গত এক মাস ধরে তিনি ছুটিতে ছিলেন| চিকিত্সা চলছিল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যান্সারের| তদন্তকারীদের অনুমান, শারীরিক অসুস্থতাজনিত কারণে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর হন্স রাম বরলা|

দিল্লি মেট্রোতে মরণঝাঁপ, আত্মঘাতী দিল্লি পুলিশের এএসআই
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















