News Flash

  • Home
  • Uncategorized
  • বুলেট ট্রেন চালিয়ে লোকসানের মুখে পড়তে হবে রেলকে, ইঙ্গিত মিলল তথ্যের অধিকার আইনে
Image

বুলেট ট্রেন চালিয়ে লোকসানের মুখে পড়তে হবে রেলকে, ইঙ্গিত মিলল তথ্যের অধিকার আইনে

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): বুলেট ট্রেন চালিয়ে শেষমেশ লোকসানের মুখে পড়তে হবে রেলকে। এমনই ইঙ্গিত মিলল তথ্যের অধিকার আইনে। মুম্বইয়ের বাসিন্দা অনিল গলগলি নামে এক সমাজসেবীর বুলেট ট্রেন সংক্রান্ত আরটিআইয়ের এক প্রশ্নে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বুলেট ট্রেনের রুটে বর্তমানে যে ট্রেন চলে তাতে এই মুহূর্তে ৪০ শতাংশর বেশি আসন খালি থাকে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী এ বাবদ ২৯.৯১ কোটি টাকা ক্ষতি করছে রেল।
রেল সূত্রের খবর, ওই তিন মাসে মুম্বই-আমেদাবাদ রুটে ৩২টি মেল এবং এক্সপ্রেস ট্রেনে ক্ষতি হয়েছে ১৪ কোটি টাকা। এছাড়া মুম্বই থেকে আহমেদাবাদগামী ট্রেনগুলি থেকে ১৫ কোটি টাকা রেলের ক্ষতি হয়েছে। রেল সূত্রে আরও খবর, বিপুল ক্ষতির কারণেই এই রুটে নতুন কোনও ট্রেন চালানো হয়নি। এমনকী গত তিন মাস ধরে এই রুটে শতাব্দী এক্সপ্রেসের মাত্র অর্ধেক টিকিট বিক্রি হয়েছে। তথ্যও বলছে, এই রুটে সবচেয়ে বেশি যাত্রী সফর করেন স্লিপার ক্লাসেই।
সেপ্টেম্বরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে নিয়ে আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩-র মধ্যেই ১.১০ লক্ষ কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রেখেছে মোদী সরকার। এজন্য জাপানের থেকে মাত্র ০.০১ শতাংশ সুদে ৮৮ হাজার কোটি টাকার ঋণ পেয়েছে ভারত।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top