নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী দফতরের আধিকারিক হিসেবে ভুয়ো পরিচয় দেওয়া কানহাইয়া কুমারকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী শাখার আধিকারিকরা। নয়ডার সেক্টর-১০০ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী বেশ কয়েকদিন ধরে কানহাইয়া কুমার নামে ওই ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রী দফতরের ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়ে আসছিল। এমনকি প্রধানমন্ত্রীর দফতরের ১৫২ নম্বর ঘরে তার নিজস্ব চেম্বার রয়েছে বলে নিজের ভিসিটিং কার্ডে দাবি করেন ওই ব্যক্তি।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনারকে ফোন করে ওই ব্যক্তি নিজেকে পিএমও দফতরের আধিকারিক হিসেবে পরিচয় দেন। পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিসের এক অফিসারকে উচ্চপদে বসানোর জন্য সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনারকে অনুরোধ করেন। পরে সেন্ট্রাল ভিজিল্যান্স তরফে প্রধানমন্ত্রী দফতরে যোগাযোগ করা হলে সেই ব্যক্তির ভুয়ো পরিচয় সামনে আসে।
পুলিশ কানহাইয়া কুমারের বাড়ি থেকে একটি ‘গভমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা এসইউভি গাড়ি উদ্ধার করেছে। হাদরাবাদের যে ছাপাখানা থেকে ভিসিটিং কার্ড ছাপানো হয়েছে তারও খোঁজ করছে পুলিশ। দিল্লির মেট্রোপলিটন আদালত তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে নিজেকে ড. কেকে হিসেবেও পরিচয় দিয়ে থাকেন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী দফতরের ভুয়ো আধিকারিক কানহাইয়া কুমারকে গ্রেফতার করল পুলিশ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















