News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় ও চিপস খেয়ে অসুস্থ দুই ছাত্র
Image

মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় ও চিপস খেয়ে অসুস্থ দুই ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ কাঞ্চনপুর মহকুমার উড়িছড়ায় এক বনেদি ইংরেজি মাধ্যম প্রাইমারি সুকলের নিজস্ব ক্যান্টিনে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় এবং চিপস খেয়ে দুই ছাত্র অসুস্থ হওয়ার ঘটনায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সংশ্লিষ্ট সুকলের কর্মকর্তা ফাদারকে বিষয় সম্পর্কে অবগত করা হলে বিষয়টি তিনি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু সুকলের ক্যান্টিনে এখনও ভেজাল মেয়াদ উত্তীর্ণ চিপস এবং ঠান্ডা পানীয় কচিকাঁচাদের মধ্যে দেদার বিক্রি হচ্ছে বলে অভিযোগ৷ অভিযোগ, কাঞ্চনপুরে ভেজাল মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী দেদার প্রশাসনের নাকের ডগায় বিক্রি হচ্ছে৷ এ ধরনের সামগ্রী খেয়ে একাধিক কচিকাঁচা অসুস্থ হওয়ার পরও কাঞ্চনপুর খাদ্য দফতরের কোনও হেলদোল নেই৷ আরও অভিযোগ, কাঞ্চনপুর মহকুমার বাজারগুলি ভেজাল খাদ্যসামগ্রীতে ছেয়ে যাচ্ছে৷ সঙ্গে এক গোপন সমঝোতা রয়েছে বলেই কালোবাজারিরা দাপটের সঙ্গে সর্বনাশা ব্যবসা করতে পারছে৷ প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন মহকুমা বাজারগুলিতে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ছেয়ে গেছে৷ এইসব সামগ্রী বাজার থেকে তুলে নেওয়ার বিষয়ে খাদ্য দপ্তরের তেমন কোন সক্রিয়তা নেই৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top