News Flash

  • Home
  • Uncategorized
  • ইউনেস্কো স্বীকৃতি পেল বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
Image

ইউনেস্কো স্বীকৃতি পেল বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ

প্যারিস ও ঢাকা, ৩১ অক্টোবর (হি.স.): বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকু্যমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেল অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণ| ৩০ অক্টোবর, সোমবার প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে এই ঘোষণা করেন মহা পরিচালক ইরিনা বোকোভা| তিনি বলেন, শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মোমোরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে|
১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের বিশাল সমাবেশে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রমনা| সেদিন সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে বাঙালিকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন শেখ মুজিবর রহমান| সেই ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই সামরিক শক্তির মুখোমুখি হয়ে নতুন বাংলাদেশকে আগামীর পথে অগ্রসর হওয়ার শক্তি যুগিয়েছিলেন বঙ্গবন্ধু| শেখ মুজিবর রহমানের ৭ মার্চ ভাষণকে বিশ্বের ঐতিহাসিক প্রামাণ্য হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো|
এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি জানিয়েছেন,‘এখন বিশ্ব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে জানতে পারবে| এই ভাষণ বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার জন্য অনুপ্রেরণা| এই ভাষণেই জেগে উঠেছিল বাঙালি জাতি|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top