News Flash

  • Home
  • Uncategorized
  • দূরপাল্লার ট্রেনগুলির জন্য নতুন সময়সূচি প্রকাশ করল ভারতীয় রেল
Image

দূরপাল্লার ট্রেনগুলির জন্য নতুন সময়সূচি প্রকাশ করল ভারতীয় রেল

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): রেল পরিষেবাকে আরও বেশি গতিশীল করে তুলতে ৫০০টি দূরপাল্লার ট্রেনের জন্য নতুন সময়সূচি প্রকাশ করল ভারতীয় রেল। আগামী পয়লা নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নতুন সময়সূচি। মঙ্গলবার এক ট্যুইট বার্তায় এমনি জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। সূত্রের খবর অনুযায়ী রেল পরিষেবা আরও বেশি গতিশীল করতে ৫০০ টি দূরপাল্লা ট্রেনের গতিকে আরও বাড়ানো হয়েছে। এর ফলে রেল যাত্রায় ১৫ মিনিট থেকে ২ ঘন্টার মতো সময় কমে যাবে। তার ফলের নির্ধারিত সময়ের অনেক আগেই নির্দিষ্ট গন্তব্যে পৌছে যাবেন যাত্রীরা।
এবার থেকে ভোপাল থেকে যোধপুরগামী ভোপাল-যোধপুর এক্সপ্রেস পুরনো নির্ধারিত সময়সূচির থেকে ৯৫ মিনিট আগেই নির্দিষ্ট গন্তব্যে যাত্রীদের পৌঁছে দেবে। ঠিক তেমনি গুয়াহাটি- ইন্দোর স্পেশ্যাল ১১৫ মিনিট আগেই পৌঁছে যাবে। পাশাপাশি গাজীপুর-বান্দ্রা টারমিনাস এক্সপ্রেস ৯৫ মিনিট আগেই যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দেবে। সময়ের এই রদ বদলের জন্য রেলের তরফ থেকে ৫০০ টি দূরপাল্লার ট্রেনের নতুন সময়সূচি প্রকাশিত করা হয়েছে। আগামী পয়লা নভেম্বর থেকে তা কার্যকর হবে।
সূত্রের খবর অনুযায়ী রেলমন্ত্রী পীয়ূষ গোয়েলের নির্দেশে এই নতুন সময়সূচি রেল বানিয়েছে। অন্যদিকে রেলের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যাত্রী সুরক্ষার জন্য চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ৫০,০০০ কোটি টাকা খরচ করেছে ভারতীয় রেল।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top