News Flash

  • Home
  • Uncategorized
  • রোহিঙ্গাদের ভারতে কিছুতেই স্থান দেওয়া যাবে না, কড়া ভাষায় জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
Image

রোহিঙ্গাদের ভারতে কিছুতেই স্থান দেওয়া যাবে না, কড়া ভাষায় জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ রোহিঙ্গাদের ভারতে কিছুতেই স্থান দেওয়া যাবেনা৷ রোহিঙ্গারা ভারতের জন্য বিপদজ্জনক, সেই হিসাবে দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ গত ৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব দিলীপ কুমার রাজ্যগুলিকে এই মর্মে সতর্কতা অবলম্বন করতে অনুপ্রবেশকারিদের ঠেকাতে বিশেষ করে রোহিঙ্গাদের বিষয়ে স্বজাগ থাকার জন্য চিঠি দিয়ে জানিয়েছিলেন৷
গত কয়েক দশকে সন্ত্রাসবাদ দেশের সবচেয়ে চিন্তার বিষয়৷ কারণ, সন্ত্রাসবাদি সংগঠন অবৈধ অভিবাসীদের ব্যবহার করে চলেছে৷ এদিকে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভারতীয় ভূ-খণ্ডে অনুপ্রবেশ বিরাট বোঁঝা হয়ে দাঁড়িয়েছে৷ বিশেষ করে দেশের নিরাপত্তার প্রশ্ণে রাখাইন প্রদেশ থেকে আসা অনুপ্রবেশকারিরা চিন্তা বাড়িয়েছে৷ এই সমস্ত বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব রাজ্যগুলি এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে জানিয়ে সতর্ক করেছে৷
সে মোতাবেক সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে বেআইনিভাবে বসবাসরত বিদেশী নাগরিকদের চিহ্ণিত করে তাদের বিতারণের ব্যবস্থা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এই ব্যবস্থা নিতে যে আইনি ক্ষমতার প্রয়োজন তাও নির্দিষ্ট আইন মোতাবেক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে প্রদান করা হয়েছে৷
কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, রোহিঙ্গাদের চিহ্ণিত করে বিতারিত করতেই হবে৷ চিঠিতে বলা হয়েছে রাখাইন প্রদেশের অভিবাসী যারা রোহিঙ্গা হিসাবে পরিচিত তাদের চিহ্ণিত করে দেশ থেকে বিতারিত করা চলমান প্রক্রিয়া৷ বর্তমান সময়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে৷ তাদর কিছু গতিবিধি নিয়েও সন্দেহ দেখা দিয়েছে৷ আন্তর্জাতিক সন্ত্রাসবাদি সংগঠনের সাথেও তাদের যোগাযোগ থাকতে পারে সে বিষয়টিও উড়িয়ে দেওয়া যায়না৷ তাই, প্রত্যেক রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ এবং গোয়েন্দা মারফত প্রতিনিয়ত খবর সংগ্রহ করার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ শুধু তাই নয় অবৈধ অভিবাসী চিহ্ণিত হওয়ার সাথে সাথেই তাদের বিতারণের ব্যবস্থা বিলম্বনা করে সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top