News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়া সীমান্তে ধৃত ১৮ জন বাংলাদেশী, মিলেছে ভূয়ো নথিপত্র
Image

কলমচৌড়া সীমান্তে ধৃত ১৮ জন বাংলাদেশী, মিলেছে ভূয়ো নথিপত্র

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩০ অক্টোবর৷৷ সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার অধীন নজুরপুরা সীমান্ত এলাকা থেকে ধৃত আঠারজন

সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার পুলিশ ধৃত বাংলাদেশী নাগরকিদের সোমবার আদালতে নিয়ে যায়৷ ছবি নিজস্ব৷

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নন৷ তারা বাংলাদেশী নাগরিক৷ পুলিশী জেরায় তারা এই স্বীকারোক্তি দিয়েছে৷ তাদের এই স্বীকারোক্তির পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে ধৃতরা কোন জঙ্গী সংগঠনের সাথে যুক্ত কিনা তা জানার জন্য৷ যদিও পুলিশ তাদের সোমবার আদালতে সোপর্দ করে৷ তাদেরকে আদালত চৌদ্দদিনের জেল হাজতে পাঠিয়েছে৷
সংবাদে প্রকাশ, রবিবার রাতে সন্ধ্যা সাতটায় সোনামুড়া মহকুমার কলমচৌড়ার নজুরপুরা থেকে আঠারজনকে আটক করেছিল পুলিশ৷ তাদের কাছ থেকে যেসব আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি ভূয়ো বলে পরীক্ষা নিরীক্ষায় উঠে এসেছে৷ ধৃতরা সোমবার পুলিশী জেরায় ভূয়ো আধার কার্ডের কথা স্বীকার করেছে৷ তারা জানায় তাদের বাড়ি বাংলাদেশের নাটুর জেলার জিংরা থানার অধিন পাসিঙ্গা গ্রামে৷ তাদের মধ্যে একজনের নাম রিজিয়ন শেখ৷ বয়স আনুমানিক চল্লিশ৷ তার মোবাইলে ভারতের মুম্বাই, গুজরাট, উড়িশ্যা এবং ঢাকার প্রেস কনফারেন্সের ছবি পাওয়া গিয়েছে৷ তাছাড়া ভারতের এইসব রাজ্য পুলিশের বিভিন্ন সরকারী পদাধিকারীদের সঙ্গে তোলা ছবিও পাওয়া গিয়েছে৷ তাছাড়াও বেশ কিছু আপত্তিকর নথিপত্রও উদ্ধার করা হয়েছে৷ সেগুলি আপাতত তদন্তের স্বার্থে পুলিশ প্রকাশ করছে না৷ তবে, অনুপ্রবেশকারীদের কথাবার্তায় অনেক অসংলগ্ণতা মিলছে৷ তাতে সন্দেহ জাগছে পুলিশের৷ যেহেতু সামনেই ত্রিপুরা বিধানসভার নির্বাচন, তাই পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়েই তদন্ত করছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top