News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে আমেরিকা, মন্তব্য পাকিস্তানের
Image

দক্ষিণ এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে আমেরিকা, মন্তব্য পাকিস্তানের

ইসলামাবাদ, ২৯ অক্টোবর (হি.স.) : দক্ষিণ এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে আমেরিকা৷ ভারতকে সশস্ত্র ড্রোন সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র

সেই চুক্তিতে প্রবল আপত্তি জানিয়ে ইসলামাবাদের বক্তব্য সামরিক অস্ত্র সরবরাহ দ্রুত বন্ধ না হলে, কখনই শান্তি আসবে না এই অঞ্চলে৷ নয়াদিল্লিকে অস্ত্র সরবরাহ প্রসঙ্গে এমনই মন্তব্য ইসলামাবাদের৷ রবিবার এমনই জানান পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র৷ এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেন মুখপাত্র নাফিস জাকিরা৷ অস্ত্র সরবরাহের হাত ধরে দুদেশের মধ্যে সন্দেহ, উত্তেজনা ও সামরিক মহড়া আরও বাড়বে বলে আশঙ্কা করেন তিনি৷ প্রসঙ্গত, গত ২৬ জুন হোয়াইট হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে আমেরিকার পক্ষ থেকে ভারতকে ২২টি অস্ত্রহীন গার্ডিয়ান ড্রোন বিক্রির সিদ্ধান্ত জানানো হয়, যা কৌশলগত দিক থেকে ভারত মহাসাগর এলাকায় ভারতীয় নৌবাহিনীর নজরদারি ক্ষমতা বাড়াবে। আর এ বছরের গোড়ায় ভারতীয় বিমানবাহিনী মার্কিন সরকারের কাছে জেনারেল অ্যাটোমিকস প্রিডেটর সি অ্যাভেঞ্জার এয়ারক্র্যাফট চায়। ভারতও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই অস্ত্র চুক্তির জের পড়েছে ইসলামাবাদে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা৷ দক্ষিণ এশিয়া অঞ্চলে তারা শান্তি বজায় রাখার চেষ্টা করলেও, ভারত তাতে বাধা দিচ্ছে, এই অভিযোগ পাকিস্তানের দীর্ঘদিনের৷ তবে এই অভিযোগের বকলমে কোনও ভয় লুকিয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের৷ ভারতের সামরকি শক্তির আধুনীকিকরণে পাকিস্তানের কোনও বিশেষ স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা, তাও দেখা দরকার বলে মত তাদের৷ পাকিস্তানের আশঙ্কা ভারতকে আমেরিকার অস্ত্র সরবরাহ বন্ধ না হলে ভারতীয় উপমহাদেশে সামরিক উত্তেজনা কমবে না বলে মত ইসলামাবাদের|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top