News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে উদ্ধার বহু লক্ষ টাকার হেরোইন, গ্রেফতার তিন
Image

গুয়াহাটিতে উদ্ধার বহু লক্ষ টাকার হেরোইন, গ্রেফতার তিন

গুয়াহাটি, ২৮ অক্টোবর (হি..) : মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে গুয়াহাটিতে উদ্ধার হয়েছে প্রায় ৮৩ লক্ষ টাকার হেরোইন। রেভিনিউ গোয়েন্দা এবং মেট্রো পুলিশের অভিযানে বহু লক্ষ টাকার হেরোইনের সঙ্গে তিন পাচারকারী গ্রেফতার হয়েছে। ধৃতদের সিংহচন্দ্র সিং, গোবিন্দ পাশোয়ান এবং করণ দাস বলে শনাক্ত করেছে পুলিশ।

জানা গেছে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত মহানগরের বিভিন্ন স্থানে হানা দিয়ে বিশাল পরিমাণের হেরোইনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রথমে রেভিনিউ গোয়েন্দা শাখার অভিযানে রুক্মিণীগাঁও-বেলতলা লিংক রোডে ৩৩০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করা হয়েছে সিংহচন্দ্র সিং এবং গোবিন্দ পাশোয়ানকে। এরা চীনের এই হেরোইনগুলি মেঘালয়ের শিলঙের কোনও গ্রাহকের কাছে বিক্রির তোড়জোড় করছিল। এগুলির বাজারমূল্য ৩৩ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

এদিকে গতকাল গুয়াহাটি মেট্রো পুলিশও পৃথক অভিযান চালিয়ে ফাটাশিল আমবাড়ি থানার অন্তর্গত জ্যোতিকুচি রামনগরের এক গোপন ঘাঁটিতে হানা দিয়ে ৭১.৯১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এর সঙ্গে আটক করে পরে গ্রেফতার করা হয়েছে করণ দাস নামের এক কিশোরকে।

পুলিশের কাছে খবর ছিল, উত্তর গুয়াহাটির দৌলগোবিন্দ মার্কেটের করণ রামনগরে তার শ্বশুড় বাড়িতে অবৈধ ড্রাগসের রমরমা ব্যবসা করত। বিভিন্ন জায়গা থেকে কিনে এনে শ্বশুড়ের বাড়িতে মজুত রেখে ফাটাশিল আমবাড়ি এলাকায় দিব্যি ড্রাগস কারবার চালাত করণ। গোপন এই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার হেরোইন-সহ গ্রেফতার করা হয়েছে করণ দাসকে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top