News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে আত্মহত্যা এক ব্যবসায়ীর
Image

ফাঁসিতে আত্মহত্যা এক ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ রাজ্যে আত্মহত্যার ঘটনা ক্রমেই বেড়ে চলছে৷ যদিও রাজ্য বিধানসভায়ও একাধিক বার বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ এবার ফাঁসিতে আত্মহত্যা করলেন খোয়াই’র এক ব্যবসায়ী৷ বাড়ির বাথরুমে গামছা দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন খোয়াই র ব্যবসায়ী অমিয় দত্ত (৪৫)৷ এই আত্মহত্যার খবর ছড়িয়ে পরতেই খোয়াই ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়ে পরে৷ খবর পেয়ে ছুটে আসে খোয়াই থানার পুলিশ৷ মৃতদেহ নামিয়ে নিয়ে যায় ময়না তদন্তের জন্য৷ ঠিক কি কারণে অমিয় দত্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, পরিবারের লোকজন যেমন বুঝে উঠতে পারছেন না তেমনি এলাকাবাসীও এই বিষয়ে অজ্ঞ৷ লালছরার বাড়িতে বৃদ্ধ পিতার সাথে থাকতেন অমিয় দত্ত৷ স্ত্রী ও একমাত্র পুত্র আগরতলায় থাকতেন৷ ঘটনার সময়ও স্ত্রী পুত্র আগরতলাতেই ছিলেন৷ খোয়াই সুভাষ পার্কের প্রীতি পেপারস নামে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিক ছিলেন অমিয় দত্ত৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top