News Flash

  • Home
  • Uncategorized
  • ফতেহপুর সিক্রির ঘটনা লজ্জাজনক : মহেশ শর্মা
Image

ফতেহপুর সিক্রির ঘটনা লজ্জাজনক : মহেশ শর্মা

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): তাজনগরী আগ্রায় বেড়াতে এসে গত রবিবার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সুইস এক যুবক ও তাঁর বান্ধবী| লাঠি-পাথর দিয়ে নৃশংস হামলার জেরে মাথা ফেটেছে ওই যুবকের| কানে চোট লেগেছে, ফলে ঠিকমতো শুনতে পারছেন না তিনি| হাতে চোট পেয়েছেন তাঁর বান্ধবীও| যে ভারতে অতিথিকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়, ভারতের কৃষ্টিতে এই ধারনা মজ্জাগত| কিন্তু, ফতেহপুর সিক্রির ঘটনায় মুখ পুড়ল দেশের| একই সঙ্গে ভারতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গেল| ফতেহপুর সিক্রির ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয়সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা বলেছেন, ‘আমি মনে করি বিদেশ মন্ত্রী তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন| এটি আইন ও শৃঙ্খলার বিষয়, তবে সংস্কৃতি মন্ত্রী এবং এক জন মানুষ হিসেবে বিদেশি পর্যটকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি| এটা দুর্ভাগ্যজনক|’
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সুইত্জারল্যান্ডের লুসান থেকে ভারতে বেড়াতে আসেন কুইন্টিন জেরেমি ক্লারক ও তাঁর বান্ধবী মারি ডোক্সজ| গত শনিবার তাজনগরী আগ্রায় আসেন দম্পতি| তাজমহল দর্শনের পর রবিবার তাঁরা ফতেহপুর সিক্রি পৌঁছন| রেল স্টেশনের পাশে ঘোরাঘুরি করার সময় দম্পতিকে অনুসরন করে এক দল দুষ্কৃতী| এছাড়াও দম্পতিকে উদ্দেশ্য করে নক্ক্যারজনক মন্তব্য করতে থাকে দুষ্কৃতীরা| তাণ্ডব এখানেই থামেনি, দম্পতির ছবি তুলতে থাকে দুষ্কৃতীরা| এরপর কুইন্টিন ও মারিকে আক্রমণ করে দুষ্কৃতীরা| দম্পতিকে প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| পরে তাঁদের দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে আগ্রা পুলিশ|
নক্ক্যারজনক এই ঘটনায় উত্তর প্রদেশ সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ| বৃহস্পতিবার সকাল ৯.২৬ মিনিট নাগাদ টুইট করে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ লিখেছেন, ‘এ বিষয়ে আমি অবগত হয়েছি| রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top