News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাসের কালোবাজারীর বিরুদ্ধে প্রশাসন উদাসীন, জনগণই আটক করল বিস্তর পরিমান সিলিন্ডার
Image

গ্যাসের কালোবাজারীর বিরুদ্ধে প্রশাসন উদাসীন, জনগণই আটক করল বিস্তর পরিমান সিলিন্ডার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ গ্যাসের কালোবাজারীর বিরুদ্ধে রাজ্য প্রশাসনের গোপন সখ্যতায় জনদুর্ভোগ চরমে উঠায় অসন্তোষ নতুন কোন ঘটনা নয়৷ অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান মাঝপথে থমকে গিয়েছে৷ গ্যাস এজেন্সিগুলিতে গ্রাহকরা হয়রানির মুখে পড়ছে৷ বুধবার গ্যাস চুরি রুখতে শহরতলীর উদীয়মান সংঘ এলাকাবাসী ফাঁদ পেতে গাড়ি ভর্তি সিলিন্ডার আটক করেছেন৷ স্থানীয়দের অভিযোগ, বাবুল দেবনাথের বাড়িতে মধ্যরাত থেকে গাড়ি বোঝাই করে সিলিন্ডার বিক্রি হচ্ছে৷ প্রশাসনকে বহুবার জানানো সত্বেও কোন হেলদোল নেই৷ অটো ভর্তি গ্যাস আটক করতেই পালিয়ে গিয়েছে চালক৷ খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে গাড়ি ভর্তি সিলিন্ডার সিজ করে নিয়ে গিয়েছে৷ খাদ্য ও জনসংভরন দপ্তরের কেন হেলদোল নেই কেন, প্রশ্ণ তোলেছেন উদীয়মান সংঘ এলাকার স্থানীয় লোকজন৷ অভিযোগ, বরাবর এই ধরনের অভিযানে মালগুলি বাজেয়াপ্ত হলেও প্রশাসন মূল চক্রের হদিশ পায়নি৷ উদীয়মান সংঘ এলাকায় পুলিশ গ্যাস সিলিন্ডারগুলি উদ্ধার করলেও মূল অভিযুক্ত বেপাত্তা৷ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ জনসাধারণ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top