News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থনৈতিক সংস্কার নিয়ে ভারতের পদক্ষেপের প্রশংসা করছে গোটা বিশ্ব, দাবি অরুন জেটলির
Image

অর্থনৈতিক সংস্কার নিয়ে ভারতের পদক্ষেপের প্রশংসা করছে গোটা বিশ্ব, দাবি অরুন জেটলির

ওয়াশিংটন, ১৫ অক্টোবর (হি.স.): অর্থনৈতিক সংস্কার নিয়ে ভারতের পদক্ষেপের প্রশংসা করছে গোটা বিশ্ব৷ দাবি অর্থ মন্ত্রী অরুন জেটলির| তিনি এখন ওয়াশিংটনে রয়েছেন৷ সেখানে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিকসভায় যোগ দিতে গিয়েছেন৷ সেখানেই সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অরুণ জেটলি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, ভারতে কালো টাকার ব্যবহার করে আলাদা অর্থনীতি চালু হয়ে গিয়েছিল৷ যেটাকে শেষ করা জরুরি ছিল৷ সেই কারণেই বিমুদ্রাকরণ করা হয়৷ ভারতের এই কালো অর্থনীতিকে শেষ করতে কংগ্রেসের কোনও আগ্রহ ছিল না বলেও তিনি অভিযোগ করেছেন৷ তাঁর দাবি, সেই কারণেই চিন্তায় পড়ে গিয়েছেন কংগ্রেস নেতারা৷ আর চিন্তা স্বাভাবিক বলেও তিনি কটাক্ষ করেছেন৷ জিএসটি নিয়েও কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন জেটলি৷ বলেছেন, ‘‘সরকারে থাকার সময় কংগ্রেসই জিএসটি চালু করার উদ্যোগ নিয়েছিল৷ অথচ এখন তারা নিজেদের অবস্থান বদল করে ফেলেছে৷’’ এদিকে কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারগুলি জিএসটির সমর্থন করছে বলেও তিনি দাবি করেন৷ এই প্রসঙ্গে কংগ্রেসকে তিনি সুবিধাবাদী দল বলেও কটাক্ষ করেছেন৷ তাঁর দাবি, সুবিধাবাদী বলেই কংগ্রেস এক দেশ, এক কর নীতিকে সমর্থন করছে না৷ সেই কারণে কংগ্রেসের সমালোচনা করার কোনও অধিকার নেই বলে তিনি দাবি করেছেন৷ ভারতের অর্থনৈতিক সংস্কার নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বিশেষজ্ঞদের এই ধরনের প্রশংসাসূচক মন্তব্য দেশের আত্ম-বিশ্বাস বাড়ায়৷কারণ, গত তিন বছরে বিশ্বের অধিকাংশ দেশ আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে৷ কিন্তু সেই পরিস্থিতিতেও ভারত অনেক ভাল জায়গায় রয়েছে৷আর সেই সুযোগ নিয়েই নোটবাতিল করা বা জিএসটি চালুর মতো অর্থনৈতিক সংস্কার করা সহজ হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন৷ জেটলির কথায়, এর জন্য সাহসের প্রয়োজন৷ আর তা তাঁরা দেখাতে পেরেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top