News Flash

  • Home
  • Uncategorized
  • আরুষি হত্যা মামলায় বেকসুর খালাস তলোয়ার দম্পতি
Image

আরুষি হত্যা মামলায় বেকসুর খালাস তলোয়ার দম্পতি

এলাহাবাদ, ১২ অক্টোবর(হিঃস)৷৷ আরুষি তলোয়ার হত্যা মামলায় বেকসুর খালার পেলেন নূপুর তলোয়ার ও রাজেশ তলোয়ার৷ বৃহস্পতিবার তাঁদের বেকসুর খালাস করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট৷ এদিন চাঞ্চল্যকর আরুষি-হেমরাজ হত্যাকান্ডে আরও চাঞ্চল্যকর মোড়৷ এলাহাবাদ হাইকোর্টের রায়ে বেকসুর খালাস দেওয়া হল আরুষির বাবা-মা রাজেশ ও নূপুর তলোয়ারকে৷ সূত্রের খবর, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে যাচ্ছে সিবিআই৷ আরুষি হত্যা মামলায় তদন্তে নেমে সিবিআই জানিয়েছে, এই ঘটনায় তলোয়ার দম্পতি জড়িত৷ বাবা-মা মিলে খুন করেছে কন্যা আরুষিকে৷ এলাহাবাদ হাইকোর্টের রায়ে বলা হয়েছে, তলোয়ার দম্পতি খুন করেনি তাদের কন্যাকে৷ ২০০৮ সালে খুন হয় কিশোরী আরুষি৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে তলোয়ার দম্পতির বাড়ির পরিচারক হেমরাজও মৃত৷ এরপরেই রহস্য মোড় নেয়৷ প্রশ্ণ ওঠে, আরুষির সহেগ হেমরাজের অবৈধ সম্পর্ক মেনে নিতে না পেরেই দুজনকে খুন করেছিলেন তলোয়ার দম্পতি? আরুষি হত্যায় বাবা-মা রাজেশ ও নুপূরের বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ নেই৷ পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের৷ তাই বৃহস্পতিবার তাদের বেকসুর খালাস দিল হাইকোর্ট৷ এর আগে আরুষি ও হেমরাজ হত্যা মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হন রাজেশ নূপুর তলোয়ার৷ আদালত তাদের যাবজ্জীবনের সাজা   শোনায়৷ নিম্ন আদালতের সেই রায় খারিজ করে এদিন এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয় রাজেশ ও নূপুর নির্দোষ৷ তাদের বিরুদ্ধে নিজের মেয়ে আরুষিকে খুনের কোনও প্রমাণ নেই৷ অতএব, সব দায় থেকে মুক্ত তলোয়ার দম্পতি৷ এই রায়ে তীব্র অসন্তোষ্ট সিবিআই৷ তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আপীল করার কথা ভাবছেন৷ আর কয়েকদিন বাদেই ১৮ বছরের জন্মদিন সেলিব্রেট করার কথা ছিল তার৷ কিন্তু ২০১৮ সালের ১৫ই মে গভীর রাতে নিজের শোয়ার গরে খুন হয় আরুষি৷ প্রথমে তদন্তে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে ঘটনায় পর থেকেই বেপাত্তা পরিচারক হেমরাজের নাম৷ কিন্তু পরেরদিনই মামলার মোড় ঘুরে যায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top