News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের একতা নষ্টের চক্রান্ত চলছে ঃ প্রকাশ কারাত, আইপিএফটিকে শিকারী মোরগ হিসেবে ব্যবহার করছে বিজেপি ঃ মানিক সরকার
Image

রাজ্যের একতা নষ্টের চক্রান্ত চলছে ঃ প্রকাশ কারাত, আইপিএফটিকে শিকারী মোরগ হিসেবে ব্যবহার করছে বিজেপি ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১২ অক্টোবর৷৷ এক তীরে দুই নিশানা৷ রাজ্যভাগের চক্রান্তে আইপিএফটিকে শিকারী মোরগ

বৃহস্পতিবার সিপিএমের শহীদান দিবসে বীরচন্দ্র মনুতে জনসভায় বক্তব্য রাখছেন দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত৷ নিজস্ব ছবি৷

করছে বিজেপি৷ বৃহস্পতিবার বীরচন্দ্র মনুতে সিপিএমের শহীদান দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভায় এই ভাবেই রাজ্যভাগের চক্রান্তের জন্য বিজেপি এবং আইপিএফটিকে নিশানা করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ পাশাপাশি তিনি হুংকার দিয়ে প্রশ্ণ করেন, রাজ্যভাগের অধিকার আইপিএফটিকে কে দিয়েছে৷ এদিকে, সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্যে একতা নষ্টের চেষ্টা চলছে৷ তবে তাঁর দৃঢ় বিশ্বাস, তাতে বিজেপি এবং আইপিএফটি সফল হবে না৷

১৯৮৯ সালের ১২ অক্টোবর দুসৃকতিদের আক্রমণে দুইজন নিরাপত্তা রক্ষী সহ ১১ জন সিপিএম কর্মী বীরচন্দ্র মনুতে খুন হয়েছিলেন৷ এরই শহীদান দিবস পালন করছে সিপিএম রাজ্য কমিটি৷ এই উপলক্ষ্যে আয়োজিত জনসভায় সিপিএমের দুই শীর্ষ নেতৃত্ব পুরো ভাষণে বিজেপি এবং আইপিএফটিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন৷ এদিন মানিক সরকার বলেন, রাজন্য শাসন আমলেও রাজ্য ভাগ নিয়ে কোন আওয়াজ উঠেনি৷ এডিসি এলাকা নিয়ে পৃথক রাজ্য গঠনের যে আওয়াজ উঠেছে তা সম্পূর্ণ অসাংবিধানিক বলে তিনি দাবি করেন৷ তাঁর বক্তব্য, এডিসি এলাকার জনগনেরও এই রাজ্যের উপর পুরো অধিকার রয়েছে৷ কিন্তু স্বার্থান্বেষী মহল একাংশের উপজাতি জনগনকে বিভ্রান্ত করে রাজ্যভাগের ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছে৷ তিনি সরাসরি কটাক্ষ করে বলেন, আইপিএফটিকে শিকারী মোরগ হিসাবে ব্যবহার করছে বিজেপি৷ তাদের মদতেই আইপিএফটি ১১দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছিল৷ মানিক সরকার উদ্বেগের সুরে বলেন, রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার লক্ষ্যেই  এই ধরনের ঘৃণ্য চক্রান্ত চলছে৷ সাথে তিনি যোগ করেন, রাজ্যকে নানা ভাবে বঞ্চিত করে রাখার জন্য বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কোন কসুর রাখছে না৷ পার্শ্ববর্তী রাজ্য আসামে বন্যা হলে হাজার হাজার কোটি টাকা ত্রাণ হিসেবে দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ সেখানে হেলিকপ্ঢারে পরিস্থিতি ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী৷ অথচ এই রাজ্য চারবার বন্যার কবলে পড়েছে৷ কিন্তু, কোন কেন্দ্রীয় মন্ত্রী কিংবা কেন্দ্রীয় আধিকারিক রাজ্যের এই পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেন নি, উষ্মা প্রকাশ করেন মানিক সরকার৷

এদিকে, সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন৷ পাশাপাশি, রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য বিজেপি এবং আইপিএফটিকে দায়ি করেন৷ তিনি বলেন, রাজ্যের একতা নষ্টের চক্রান্ত হলেও তাতে বিজেপি ও আইপিএফটি সফল হবেনা৷ আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ বিজেপিকে কড়া জবাব দেবেন৷ কারণ, সাড়ে ৩ বছর আগে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রের ক্ষমতা দখল করলেও কোনটাই পূরণ করতে পারেনি বিজেপি৷ এই বিষয়টি রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন৷ তাই তাঁর বিশ্বাস সমস্ত চক্রান্তের হিসাব ভোটের ফলাফল প্রতিফলিত হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top