News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অশান্তি ও রক্ত ঝরাতে বিজেপি টাকা ঢালছে, রক্তদান শিবিরে বিস্ফোরণ, সাংবাদিক শান্তনু খুনের দায় একাংশ সম্পাদক, মালিক ও সাংবাদিকদের উপর চাপালেন সিপিএম সাংসদ
Image

রাজ্যে অশান্তি ও রক্ত ঝরাতে বিজেপি টাকা ঢালছে, রক্তদান শিবিরে বিস্ফোরণ, সাংবাদিক শান্তনু খুনের দায় একাংশ সম্পাদক, মালিক ও সাংবাদিকদের উপর চাপালেন সিপিএম সাংসদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের দায় একাংশ সাংবাদিকদের উপরই

বৃহস্পতিবার আগরতলায় ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত৷ নিজস্ব ছবি৷

চাপিয়েছেন সিপিআইএম সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত৷ শান্তনু যে বামপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ তাও উল্লেখ করেন তিনি৷ রাজ্যের একাংশ সাংবাদিকরা যে বিজেপির টাকায় শান্তনু খুনের সিবিআই তদন্তের দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সে অভিযোগও প্রকাশ্যে তুলে আনেন সাংসদ শ্রীদত্ত৷ বৃহস্পতিবার আগরতলা মেলারমাঠে ছাত্র যুব ভবনে শান্তনু খুনের জন্য সরাসরি একাংশ সাংবাদ মাধ্যমের মালিক, সম্পাদক ও সাংবাদিকদের দায়ি করে সিপিএম সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের এই বিস্ফোরক অভিযোগ নিয়ে সংবাদ মহলেও জোর প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷

এদিন, তিনি রাজ্যে সাংবাদিকরা রক্ত নিয়ে খেলায় মেতেছেন বলে কড়া ভাষায় আক্রমণ করেন৷  সাংবাদিকদের ১১টি সংগঠন সাংবাদিক হত্যায় সিবিআই তদন্তের আন্দোলন বিজেপির টাকায় করছেন বলেও এদিন সুর চড়ালেন সাংসদ শ্রীদত্ত৷

[vsw id=”KPry8FsYURA” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিন রক্তদান শিবিরে শ্রীদত্ত বলেন, সাংবাদিকদের আন্দোলন, রক্ত ঝরিয়ে বিজেপিকে মাইলেজ দেওয়ার চেষ্টা হচ্ছে৷ তাঁর অভিযোগ, রক্ত ঝরানোর সেই কালো দিন ফিরিয়ে আনতে সাংবাদিকদের এক বৃহত্তর অংশ সাম্প্রদায়িক শক্তির ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে৷ রক্তের রাজনীতি হচ্ছে শান্তনুকে নিয়ে৷ তাঁর আরও অভিযোগ, রাজ্যের বেশ কিছু খবরের কাগজ এবং টিভি চ্যানেল শান্তনু হত্যাকে নিয়ে বিজেপির টাকায় আন্দোলন ও মোমবাতি জ্বালাচ্ছেন৷ অশান্তি পাকিয়ে নিরপেক্ষ সাংবাদিকতা থেকে সরে গিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কাজ চালাচ্ছেন তাঁরা৷ মানুষ বিপথগামী হচ্ছেন৷ সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, রাজ্য সরকার সিট গঠন করে খুনের রহস্য উন্মোচনে ব্যবস্থা নিয়েছে৷ কিন্তু, টাকায় প্রভাবিত হয়ে একাংশ সাংবাদিকরা সহকর্মীর মৃত্যুকে নিয়ে বামফ্রন্ট সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন৷ অশান্তির আবহ পাকাতে বেশ কয়েকটি খবরের কাগজের মালিককে কারা গোপনে টাকা বিলাচ্ছে, কারোর তা অজানা নয় বলে কটাক্ষ করেন তিনি৷ শান্তনু খুন নিয়ে সিবিআই ইস্যুতে সরকারের অনীহা সরাসরি প্রকাশ করলেন তিনি৷ বামপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ তরুণ সাংবাদিক খুন করানোর কান্ডারি প্রকারান্তরে রাজ্যের সাংবাদিকরাই৷ শান্তনুকে হত্যার পর আইপিএফটি এনসি গোষ্ঠিকে সিবিআই দাবিতে আন্দোলনে নামিয়ে দিয়ে পাহাড়ী বাঙালী অবিশ্বাসের বীজ বপনকারী হিসেবে বিজেপিকে চিহ্ণিত করেছেন শ্রীদত্ত৷ তিনি বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এখন রাজ্যে বিজেপি’র টাকায় বামপন্থীদের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে৷ এরাজ্যের সচেতন জনগণ মোক্ষম জবাব দেবে ভোটের বাক্সে, দাবি করেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top